বরিশাল ও বিশ্বকাপ ঘিরে সর্বশেষ আপডেট পড়ুন এখনই।

বরিশাল নগরীর শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দ রোড ও ত্রিশ গোডাউন রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে বরিশাল সিটি করপোরেশন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে অবৈধভাবে জনসাধারণের প্রবেশপথ দখল করার দায়ে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’-এর ৯২(৭) ধারায় জরিমানা করা হয় এবং দখল করা ফুটপাত উচ্ছেদ করে পথচারীদের জন্য উন্মুক্ত করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে একটি প্রতিষ্ঠানকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৫৩ ধারায় জরিমানা করা হয়। একই সঙ্গে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে আরও দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’-এর ৯২(৩) ধারায় ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে মোট চারটি মামলা দায়ের করা হয় এবং বিভিন্ন অভিযোগে মোট ৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, নগরীর জনস্বার্থ রক্ষা, অবৈধ দখল উচ্ছেদ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
এই খবর সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করুন এবং শেয়ার করুন।