বরিশাল নগরীর শহীদ আব্দুর রাজ্জক স্মৃতি কলোনি (কেডিসি) এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ তনহাদ আহমেদ নীরব (২৫) নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার কোতয়ালি মডেল থানার আওতাধীন স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের একটি টিম তাকে আটক করে।
জানা গেছে, আটক তনহাদ আহমেদ নীরব বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইনসের রেশন স্টোরে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সাদা পোশাকে থাকা কনস্টেবল নীরব কেডিসি কলোনি এলাকা থেকে বের হওয়ার সময় সন্দেহজনক আচরণ করলে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের এএসআই মেহেদী হাসানের নেতৃত্বে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে, বিষয়টি তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন
[related_posts]
📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:
আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?
গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।