বরিশালে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ, গণসংযোগ ও নারীদের উঠান বৈঠক
- প্রকাশের সময়: 02:59:28 am, Saturday, 11 October 2025
- / 254 Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ, গণসংযোগ ও নারীদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১০ অক্টোবর বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশাল নগরীর ৪নং ওয়ার্ডের রোকেয়া আজিম সড়ক, বেলতলা ও আশেপাশের এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। পরে নগরীর ইসলামিয়া কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীন। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মোশাররফ হোসেন শরীফ।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুসা কাজল, হালিম মৃধা, জহিরুল ইসলাম লিটু, সদস্য সিরাজুল হক মৃধা, আরিফুর রহমান বাবু, নুরুল ইসলাম পনির, ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলম সিকদার, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, ওয়ার্ড নেতৃবৃন্দ আলোক, রাজ কামাল, নুরুল ইসলাম, কবির মোল্লা, মহিলা দলের সুমি আক্তার, ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
এর আগে, একই দিনে বিকেলে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ডের ভাটারখাল এলাকায় নারীদের নিয়ে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতেও প্রধান অতিথি ছিলেন আফরোজা খানম নাসরীন। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুসা কাজল, জহিরুল ইসলাম লিটু, সদস্য সিরাজুল হক মৃধা, আরিফুর রহমান বাবু, নুরুল ইসলাম পনির, নারী নেত্রী ইসরাত জাহান মুন্নী, কল্পনা বেগম, পারুল বেগমসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকরা।
👉 আরো পড়ুন: বরিশাল সদর আসনে বিএনপির মনোনয়ন: গুলশান কার্যালয়ে ডাকা হলো স্থানীয় ৩ নেতাকে
বরিশাল মহানগর বিএনপির নেতারা জানান,
জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

























