• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল রসুলপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ১ বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালকের বিরুদ্ধে ধর্ষন মামলা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের খুঁজছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পর ৭ নেতাকর্মী গ্রেপ্তার বরিশালে বন্দর থানার অভিযানে চোরাই দুই মোটরসাইকেলসহ আটক ২ বরিশালে লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন মিছিল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায় ছাত্রশক্তি গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী দেউবা বরিশাল আদালতের সামনে বোমা বিস্ফোরণ: অজ্ঞাতদের আসামি করে পুলিশের মামলা বরিশালে কীর্তনখোলাসহ ১২ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে, বাড়তে পারে আরও বরিশালে সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার বরিশালে নবনির্মিত সড়কের ভেতর ড্রেজার পাইপ, ভেঙে দিল সিটি করপোরেশন বরিশালে প্রকাশ্যে ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে জখম বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-মার্কেট বন্ধের নির্দেশ বরিশাল আদালত প্রাঙ্গণে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ, আতঙ্ক—তদন্তে একাধিক কারণ বরিশালে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত বরিশাল বিভাগের সেরা ২০ কলেজ: ফলাফলে এগিয়ে যারা ঝালকাঠিতে পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থী যা করলো ক্ষতিপূরণ-চিকিৎসার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, শত শত যানবাহন আটকা বরিশাল রেঞ্জে নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার, বদলি বিএমপির ডিসি শরফুদ্দীনের বরিশাল আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালের রাজনীতিতে সংগ্রামী মুখ: আফরোজা খানম নাসরিন

নিজেস্ব প্রতিবেদক / ৩৫২ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
বরিশালের রাজনীতিতে সংগ্রামী মুখ: আফরোজা খানম নাসরিন | Barisal Sangbad
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের রাজনৈতিক অঙ্গনে পরিচিত এক নাম আফরোজা খানম নাসরিন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা, মামলা, হামলা ও নির্যাতনের মধ্য দিয়েই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

স্কুলজীবন থেকেই রাজনীতিতে সম্পৃক্ত নাসরিনের রাজনৈতিক যাত্রা শুরু হয় ১৯৯২ সালে বিএনপির ছাত্ররাজনীতির মাধ্যমে। ধাপে ধাপে তিনি ছাত্রদল থেকে মূল দলে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্রজমোহন (বি.এম) কলেজ ছাত্রদলের সদস্য, বনমালী গাঙ্গুলি ছাত্রীহল ছাত্রদলের সভাপতি, বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় ছাত্রদলের বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে তিনি বরিশাল মহানগর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক, আহ্বায়ক কমিটির সদস্য ও ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ ৩৪ বছরের রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিশেষ করে ১/১১ পরবর্তী সময়, ২০১৩-১৪ সালের হরতাল-অবরোধ এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের আন্দোলনে রাজপথে সরব উপস্থিতি ছিল তার। সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনেও তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।

রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বরিশাল ও ঢাকায় মিলিয়ে তার বিরুদ্ধে ৫৫টি মামলা হয়েছে। তিনি ৯ বার কারাবরণ করেছেন এবং প্রায় সাড়ে চার বছর কারাভোগ করেছেন বলে জানা যায়। কারাবন্দি অবস্থায় নির্যাতনের শিকার হওয়ার অভিযোগও রয়েছে।

রাজনীতির পাশাপাশি শিক্ষাজীবনেও তিনি সফল। তিনি মাধ্যমিক পাস করেন ডাকোব বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে, উচ্চমাধ্যমিক কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ থেকে এবং বরিশাল ব্রজমোহন কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে বরিশাল ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

রাজনৈতিক জীবনে তিনি খালেদা জিয়া, তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের সান্নিধ্যে কাজ করেছেন।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন এবং বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও মনোনয়ন প্রত্যাশা করলেও তা পাননি। তবে দলীয় সিদ্ধান্ত মেনে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেছেন।

বর্তমানে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের আসন্ন নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। বিষয়টি নিয়ে বরিশালের রাজনৈতিক মহলে আলোচনা চলছে এবং বিভিন্ন মহলে তার নাম আলোচনায় রয়েছে।

আফরোজা খানম নাসরিন বলেন, “স্কুল জীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো দলীয় সিদ্ধান্তের বাইরে যাইনি। দল করতে গিয়ে জীবন-যৌবন বিসর্জন দিয়েছি, মামলা-হামলা সহ্য করেছি। ভবিষ্যতেও দলের আদর্শ ধারণ করে মানুষের জন্য কাজ করে যেতে চাই।”


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/