• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল নগরীর কাটপট্টি এলাকায় বিসিসির অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ে বরিশালের আইনশৃঙ্খলা আরও উন্নত করা সম্ভব: ডিআইজি জুলফিকার বরিশালে এক মাসের মধ্যেই স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ প্রত্যাহার, উঠেছে নানা অভিযোগ দারাজে বিজ্ঞাপন দিয়ে মাদক বিক্রি, অভিযানে কেমিস্ট গ্রেপ্তার বরিশাল রসুলপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ১ বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালকের বিরুদ্ধে ধর্ষন মামলা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের খুঁজছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পর ৭ নেতাকর্মী গ্রেপ্তার বরিশালে বন্দর থানার অভিযানে চোরাই দুই মোটরসাইকেলসহ আটক ২ বরিশালে লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন মিছিল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায় ছাত্রশক্তি গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী দেউবা বরিশাল আদালতের সামনে বোমা বিস্ফোরণ: অজ্ঞাতদের আসামি করে পুলিশের মামলা বরিশালে কীর্তনখোলাসহ ১২ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে, বাড়তে পারে আরও বরিশালে সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার বরিশালে নবনির্মিত সড়কের ভেতর ড্রেজার পাইপ, ভেঙে দিল সিটি করপোরেশন বরিশালে প্রকাশ্যে ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে জখম বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-মার্কেট বন্ধের নির্দেশ বরিশাল আদালত প্রাঙ্গণে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ, আতঙ্ক—তদন্তে একাধিক কারণ বরিশালে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত বরিশাল বিভাগের সেরা ২০ কলেজ: ফলাফলে এগিয়ে যারা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে এক মাসের মধ্যেই স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ প্রত্যাহার, উঠেছে নানা অভিযোগ

নিজেস্ব প্রতিবেদক / ৪২ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
বরিশালে এক মাসের মধ্যেই স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ প্রত্যাহার, উঠেছে নানা অভিযোগ
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

নিজেস্ব প্রতিবেদক: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানার আওতাধীন স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কাজী শাওনকে আকস্মিকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। দায়িত্ব নেওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে তাকে ফাঁড়ির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।

সোমবার গভীর রাতে তাকে স্টিমারঘাট ফাঁড়ির দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয় বলে বিএমপির একাধিক সূত্র জানিয়েছে।

দায়িত্বকালে নানা অভিযোগ

একাধিক সূত্রের দাবি, অল্প সময়ের দায়িত্বকালেই এসআই কাজী শাওনের বিরুদ্ধে আটকের পর অর্থ আদায়ের অভিযোগ, আসামি ধরতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজসহ নানা অভিযোগ উঠেছিল।

বিএমপির দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, সোমবার রাতে নগরীর বান্দরোড এলাকা থেকে বরিশাল রেঞ্জ পুলিশের সাবেক এক কর্মকর্তার এক স্বজনকে আটকের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতির সৃষ্টি হয়।

সূত্রগুলোর দাবি, ওই ব্যক্তিকে আটকের পর এসআই শাওন তাকে টহল গাড়িতে করে বিভিন্ন স্থানে নিয়ে যান। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ ওঠে।

ঘটনাটি জানার পর বরিশাল রেঞ্জ পুলিশের সাবেক ওই কর্মকর্তা বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এর পরপরই গভীর রাতে এসআই শাওনকে ফাঁড়ির দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

অভিযোগ অস্বীকার এসআই শাওনের

তবে আটকের পর অর্থ আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন এসআই কাজী শাওন।

তিনি বলেন, তাকে হঠাৎ করে বদলি করা হয়েছে। পুলিশের চাকরিতে এ ধরনের বদলি স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।

রেঞ্জ পুলিশের সাবেক কর্মকর্তার স্বজনকে আটকের ঘটনাকে কেন্দ্র করেই তাকে দায়িত্ব থেকে সরানো হয়েছে কি না—জানতে চাইলে এ বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি।

দায়িত্বে এএসআই মহিউদ্দিন

এসআই কাজী শাওনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম। তবে কী কারণে গভীর রাতে তাকে প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি।

শাওনকে সরিয়ে দেওয়ার পর স্টিমারঘাট ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ হিসেবে এএসআই মহিউদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার রাতের ঘটনা নিয়ে জানতে চাইলে তিনিও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

এদিকে ঘটনার বিষয়ে বক্তব্য জানতে বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এক মাসেরও কম সময়ে প্রত্যাহার

জানা গেছে, এসআই কাজী শাওন চলতি বছরের জুলাইয়ের মাঝামাঝি সময়ে স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের এক মাস পূর্ণ হওয়ার আগেই তাকে ফাঁড়ির দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হলো।

বিএমপির একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, সোমবার রাতের ঘটনাকে কেন্দ্র করেই তাকে দ্রুত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তদন্ত, বিভাগীয় ব্যবস্থা বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এবিষয় আরো বিস্তারিত আসছে….


 


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/