বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ কোহিনুর বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন রূপাতলীর শেরেবাংলা সড়ক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিএমপি সূত্রে জানা গেছে, গোয়েন্দা শাখার একটি বিশেষ আভিযানিক দল অভিযানে কোহিনুর বেগমের হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে। পরে তাকে মাদকসহ আটক করা হয়।
পুলিশ জানায়, আটক কোহিনুর বেগমের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য সংক্রান্ত ৪টি মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন
[related_posts]
📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:
আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?
গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।