১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৫০
শিরোনাম :
বরিশালে গাঁজাসহ মাদক ব্যবসায়ী জহিরুল গ্রেপ্তার বরিশালের পাওনা টাকা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩ টিকাদান কর্মসূচির পরও বরিশালে হামের প্রকোপ অব্যাহত, মৃত্যু ৩২ দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত বরিশালে ২৭১ পিস ইয়াবাসহ চারজন আটক বরিশালে নারীর বিরুদ্ধে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে মামলা রিকশাচালকের ছদ্মবেশে বরিশালে সক্রিয় অপরাধ চক্র, আতঙ্কে নগরবাসী পারাবত-১৮ লঞ্চে গাঁজাসহ বরিশালে নারী মাদক কারবারি গ্রেপ্তার বরিশালে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আহত ৪, আটক ২ জনআস্থা ও কঠোর অভিযানে আলোচনায় বরিশাল কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ ৫ মাসেও খুনিদের গ্রেপ্তার নয়, বরিশালে মঞ্জু বেপারী হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ বরিশালে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ২ বরিশালে কাউনিয়া থানার অভিযানে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. মামুন অর রশিদ ঈদুল আজহা সামনে রেখে বরিশাল বিভাগজুড়ে পশু খাদ্যের দোকানে মোবাইল কোর্ট
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ৩৪৪ Time View

নিজস্ব প্রতিবেদক: বরিশালের গৌরনদী উপজেলার এক নারী স্বামীর বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগ তুলে বিচার না পাওয়ার হতাশা প্রকাশ করেছেন।

জানা গেছে, প্রায় আড়াই বছর প্রেমের পর গৌরনদীর তৌহিদুল ইসলাম আশিককে বিয়ে করেন বাবলী। অভিযোগ অনুযায়ী, বিয়ের আগে ও পরে বিভিন্ন সময় বাবলীর কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা ধার নেন আশিক। তবে বিয়ের দুই মাস পর থেকেই আশিকের আচরণে পরিবর্তন দেখা যায় এবং একাধিক পরকীয়ার তথ্য সামনে আসে বলে দাবি করেন তিনি।

বাবলীর অভিযোগ, আরও টাকার জন্য চাপ দেওয়া হলে তা দিতে অস্বীকৃতি জানালে তার বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয় এবং তাকে ডিভোর্সের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় বাবলী নারী নির্যাতনের মামলা দায়ের করেন। গৌরনদী থানা ও সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির উদ্যোগে একটি মীমাংসা হলেও তা মানেনি অভিযুক্ত পক্ষ—এমনটাই দাবি ভুক্তভোগীর।

তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পুলিশ সুপার (এসপি), জেলা প্রশাসক (ডিসি), বিজিবি এবং স্থানীয় সংসদ সদস্যের কাছে অভিযোগ জানিয়েও তিনি কার্যকর বিচার পাননি। অভিযোগ রয়েছে, আশিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকলেও তাকে এখনো গ্রেফতার করা হয়নি।

বর্তমানে বাবলী তার সংসার টিকিয়ে রাখতে আগ্রহী হলেও পরিস্থিতির কারণে চরম মানসিক চাপে রয়েছেন বলে জানিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী, তিনি নিজেকে নিরাপত্তাহীন মনে করছেন এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত তৌহিদুল ইসলাম আশিক ও তার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট পক্ষের মতামত জানার চেষ্টা চলছে।

স্থানীয় সচেতন মহল ও গণমাধ্যমকর্মীরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী নারী।

 

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Viral Video

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
LIVE
সর্বশেষ
বরিশাল লঞ্চঘাটের বর্তমান পরিস্থিতি এবং ঢাকা-বরিশাল রুটের লঞ্চের সর্বশেষ ভাড়া ও সময়সূচি নিয়ে ভিডিও প্রতিবেদন।

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo