শিরোনাম:
সর্বশেষ
ফের বরিশালের যুবলীগ নেতা সাদ্দাম আটক
সংবাদকর্মী
- প্রকাশের সময়: 02:39:52 am, Sunday, 26 April 2026
- / 295 Time View

বরিশাল সংবাদ ডেস্ক: বরিশাল নগরীতে আবারও যুবলীগ নেতা সাদ্দাম শাহকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আল মামুন উল ইসলাম।
জানা গেছে, সাদ্দাম শাহ বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী হিসেবে পরিচিত।
এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছিল।
সর্বশেষ আটকের বিষয়ে পুলিশ বিস্তারিত তথ্য জানায়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষায় চলমান অভিযানের অংশ হিসেবেই তাকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বরিশাল সংবাদ | Barishal News
আরও পড়ুন
[related_posts]
ট্যাগ :

























