বরিশাল সংবাদ ডেস্ক: বরিশাল নগরীতে আবারও যুবলীগ নেতা সাদ্দাম শাহকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আল মামুন উল ইসলাম।
জানা গেছে, সাদ্দাম শাহ বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী হিসেবে পরিচিত।
এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছিল।
সর্বশেষ আটকের বিষয়ে পুলিশ বিস্তারিত তথ্য জানায়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষায় চলমান অভিযানের অংশ হিসেবেই তাকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।