• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকবিরোধী অভিযানে ‘ধরা-ছাড়া ও লেনদেন’: স্টিমারঘাট ফাঁড়ির ৬ পুলিশ সদস্য প্রত্যাহার বরিশালের তিন সরকারি কলেজে নন-ক্যাডার শিক্ষক পদায়ন, বিসিএস শিক্ষকদের ক্ষোভ বরিশালে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মূল্যস্ফীতি কমেছে, কিন্তু বাজারে স্বস্তি কোথায়? ডেঙ্গু প্রতিরোধে বরিশালে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে সিগারেট না দেওয়ায় চা দোকানি ও দুই ছেলেকে কুপিয়ে জখম বরিশালে পরিবেশ রক্ষায় রাইট টক বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি বরিশাল জেনারেল হাসপাতালে অন্তঃসত্ত্বাকে ‘গর্ভপাতের ওষুধ’ দেওয়ার অভিযোগ বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের অনুমোদন ঝালকাঠিতে অন্যের নামে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে দুই নারী আটক পটুয়াখালীতে মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম বরিশালে জন্মনিবন্ধন সংশোধনের কথা বলে ডেকে নিয়ে শিক্ষার্থীর মাকে ধর্ষণ করেন শিক্ষক বরিশাল নগরীতে ৯৬০ পিস ইয়াবাসহ ময়মনসিংহের নারী গ্রেপ্তার বরিশাল কাউনিয়ায় ডিবির অভিযানে মাদক ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার প্রতিবাদ বরিশালে নাবিস্কোর বিস্কুটে প্যাকেটে ওজনের কারসাজি, ১৭৫ গ্রামের প্যাকেটে ১৪৪ গ্রাম! বরিশালে অনুমোদন ছাড়াই চলছে ‘সাউথ ইবনে সিনা’ ডায়াগনস্টিক অনুমোদন ছাড়াই এসিআরের নম্বর পরিবর্তন, ৬ কর্মকর্তার শাস্তি বরিশালে টিসিবির পণ্যের মান নিয়ে অভিযোগ, বিপাকে ৫০০ ডিলার বরিশালে ইয়াবাসহ কলেজ কর্মচারীকে আটক করলো স্থানীয়রা, অতঃপর

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালের বাজারে ইলিশের সংকট, দাম বেড়ে ছুঁয়েছে আকাশ

নিজেস্ব প্রতিবেদক / ১৬২ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
বরিশালের বাজারে ইলিশের সংকট, দাম বেড়ে ছুঁয়েছে আকাশ | Barisal Sangbad
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশালের বাজারে ইলিশের সংকট, দাম বেড়ে ছুঁয়েছে আকাশ | Barisal Sangbad

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাজারে হঠাৎ করেই ইলিশ মাছের সরবরাহ কমে গেছে। ফলে দামও বেড়ে গেছে কয়েকগুণ। গত সপ্তাহে বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন যেখানে গড়ে ১শ থেকে দেড়শ মণ ইলিশ বিক্রি হতো, সেখানে এখন তা নেমে এসেছে মাত্র ২০ থেকে ২৫ মণে।

রোববার (১২ এপ্রিল) পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, হাতে গোনা কয়েকজন মাছ ব্যবসায়ী ইলিশ নিয়ে বসে আছেন। ক্রেতাদের উপস্থিতি থাকলেও অধিকাংশই দাম শুনে মাছ না কিনেই ফিরে যাচ্ছেন।

মাছ ব্যবসায়ীরা জানান, আকারভেদে ইলিশের দাম ব্যাপকভাবে বেড়েছে।
প্রায় ২০০–২৫০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১০০০–১১০০ টাকায়, ৩০০–৩৫০ গ্রাম ১৩০০–১৪০০ টাকা, ৪০০–৫০০ গ্রাম ১৭৫০–১৮০০ টাকা, ৭০০–৮০০ গ্রাম ২৩০০–২৪০০ টাকা এবং ১ কেজি ইলিশ ৫০০০–৫২০০ টাকায় বিক্রি হচ্ছে। ১ কেজি ২০০ গ্রাম ওজনের মাছ পাইকারিতে ৬০০০–৬২০০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতাদের অভিযোগ, পহেলা বৈশাখকে কেন্দ্র করে একটি অংশ সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।

মাছ কিনতে আসা আকরাম নামের এক ক্রেতা বলেন, “গত সপ্তাহে ৩০০ গ্রাম ওজনের ইলিশ কেজি ৮০০–১০০০ টাকায় কিনেছিলাম। এখন দাম আকাশচুম্বী।”

একইভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা রেহেনা সিদ্দিক বলেন, “পহেলা বৈশাখকে কেন্দ্র করে চাহিদা বেড়েছে, আর সেই সুযোগেই দাম বাড়ানো হয়েছে। এখন ইলিশের দামে পান্তা-ইলিশ তো দূরের কথা, পান্তা-জাটকাও জোটে না।”

মৎস্য আড়তদার জহির সিকদার জানান, মেঘনা ঘেরা অভয়াশ্রমে নিষেধাজ্ঞা এবং নববর্ষের কারণে সরবরাহ কমে গেছে, যার ফলে দাম কেজিপ্রতি ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বেড়েছে।

পোর্ট রোড ইজারাদার কামাল সিকদার বলেন, গত সপ্তাহে যেখানে ১০০ থেকে ১৫০ মণ ইলিশ বিক্রি হতো, এখন তা নেমে এসেছে ২০ থেকে ২৫ মণে।

মৎস্য অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মোহসীন জানান, মার্চ ও এপ্রিল মাসজুড়ে অভয়াশ্রমে নিষেধাজ্ঞা থাকায় মাছ ধরা কমেছে। সরবরাহ কম থাকায় বাজারে দাম বৃদ্ধি পেয়েছে।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/