বরিশাল প্রেসক্লাবের সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক ও বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের উপদেষ্টা আরিফিন তুষারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ।
মঙ্গলবার এক শোক বিবৃতিতে সংগঠনের সাবেক সভাপতি মজিবর রহমান নাহিদ, বর্তমান সভাপতি ফিরোজ গাজী ও সাধারণ সম্পাদক এইচ আর হীরা উল্লেখ করেন, সাংবাদিক আরিফিন তুষার ছিলেন তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। সাহিত্যে, সংস্কৃতিতে, খেলাধুলায় এবং সর্বোপরি সাংবাদিকতায় তিনি ছিলেন সমান পারদর্শী। বারবার নির্বাচিত হয়ে প্রেসক্লাবের নেতৃত্বে তার উপস্থিতি প্রমাণ করেছে কতটা ভালোবাসা ও আস্থা অর্জন করেছিলেন তিনি সহকর্মীদের কাছে। তার অকাল মৃত্যুতে তরুণ সংবাদকর্মীরা হারিয়েছেন একজন আপনজনকে।
এসময় সংগঠনের সদস্যরা আরিফিন তুষারের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন
[related_posts]
📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:
আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?
গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।