৩ জুলাই, ২০২৬ রাত ৪:২১
শিরোনাম :
বরিশালসহ ৯ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত বরিশালে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, আটক ২ বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু, ১৪২ কেন্দ্রে অংশ নিচ্ছেন ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী বরিশালে রেস্টুরেন্টে হামলার ঘটনার বিচার দাবিতে নারীদের ঝাড়ু মিছিল বরিশাল চৌমাথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন অটোরিকশা চালকদের জরিমানা বরিশালে ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন কার্যকর, সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা বরিশালে আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৭০ পিস ইয়াবাসহ আটক ২ বরিশাল লঞ্চঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন অটোরিকশা চালকদের জরিমানা বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার ঢাকা-বরিশাল মহাসড়কে মাইকিং করে সংঘর্ষ জুলাই আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় বরিশালের সাবেক এমপি ও আওয়ামীলীগ নেত্রী গ্রেপ্তার রেলেই কুয়াকাটা যাওয়ার স্বপ্ন আরও কাছে, শেষ হয়েছে ভাঙ্গা-কুয়াকাটা রেলপথের সমীক্ষা বরিশালে দোকানি ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্য তুলকালাম কান্ড! পাল্টাপাল্টি অভিযোগ বরিশালে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা করে মাটিচাপা দিলো স্ত্রী

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালের বিবির পুকুরপাড় ও বেলস পার্ক ফিরেছে সেই চিরচেনা রূপে

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪৩ Time View

বরিশাল নগরীর ঐতিহ্যবাহী বেলস পার্ক ও বিবির পুকুরপাড় আবারও ফিরে পেয়েছে তাদের চিরচেনা রূপ। দীর্ঘদিন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে থাকায় এই দুটি ঐতিহাসিক ও বিনোদনকেন্দ্রিক স্থান তাদের স্বকীয়তা হারিয়ে ফেলেছিল। অবশেষে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনার ফলে সেসব দখলদারিত্বের অবসান ঘটেছে।

ঐতিহাসিক বেলস পার্ক নির্মিত হয়েছিল ব্রিটিশ আমলে শাসক বিটসন বেলসের শাসনামলে, রাজা পঞ্চম জর্জের আগমনকে কেন্দ্র করে। বরিশাল শহরের উন্নয়ন ও ইতিহাসে এই পার্কের রয়েছে বিশেষ গুরুত্ব। কিন্তু বছরের পর বছর ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখল ও অযত্ন-অবহেলায় পার্কটি তার সৌন্দর্য হারাতে বসেছিল। সাধারণ পথচারী ও শরীরচর্চাকারীদের চলাচলও ছিল কষ্টকর।

সাম্প্রতিক সময়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার রায়হান কায়সারের নেতৃত্বে পরিচালিত অভিযানে বেলস পার্ক থেকে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়। ফলে পার্কটি ফিরে পেয়েছে তার প্রাকৃতিক সৌন্দর্য। পরিচ্ছন্ন পরিবেশে এখন অবাধে হাঁটাচলা ও শরীরচর্চা করছেন নগরবাসী।

একইভাবে নগরীর প্রাণকেন্দ্র বিবির পুকুরপাড়ও দীর্ঘদিন ধরে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে ছিল। সম্প্রতি এটিকেও উচ্ছেদ করে সিটি কর্পোরেশন। ফলে জলাশয়ের চারপাশে এখন শান্ত ও সুন্দর পরিবেশ বিরাজ করছে।

এছাড়াও নগরীর চৌমাথা লেকসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে দখলকৃত জায়গা থেকে উচ্ছেদ করা হয়েছে দখলদারদের। এতে খুশি হয়েছেন নগরবাসী।

শাহেদ নামের এক তরুণ জানান, “অনেক বছর পর মনে হচ্ছে সত্যিকারের বেলস পার্কে এসেছি। আগে ব্যবসায়ীদের দখল এত বেশি ছিল যে, এখানে দাঁড়িয়েও শান্তি পাওয়া যেত না। এখন পরিবেশ সুন্দর হয়েছে।”

শরীরচর্চার জন্য প্রতিদিন সকালে পার্কে আসেন রোকেয়া বেগম। তিনি বলেন, “ভ্রাম্যমাণ দোকান আর ভ্যানগাড়ির কারণে হাঁটার জায়গাই ছিল না। এখন মুক্ত বাতাসে হাঁটা যায়, এটা আমাদের জন্য বড় আনন্দ।”

নগরীর প্রবীণ বাসিন্দা নুরুল ইসলাম বলেন, “বিবির পুকুরপাড় তো আমাদের শৈশব-যৌবনের স্মৃতির জায়গা। অনেক দিন পর দেখে মনে হচ্ছে পুরনো সেই সৌন্দর্য আবার ফিরে এসেছে। সিটি কর্পোরেশনের প্রশাসককে নগরীর একজন পুরাতন বাসিন্দা হিসেবে এজন্য ধন্যবাদ জানাচ্ছি।”

নগরবাসীর প্রত্যাশা—এই উদ্যোগ যেন সাময়িক না হয়ে স্থায়ী রূপ পায়। তারা চান, পুনরায় যেন কেউ এসব স্থানে অবৈধভাবে দখল করে স্থাপনা গড়ে তুলতে না পারে।

রিয়াজ উদ্দিন নামের এক পথচারী বলেন, “এটা যদি সাময়িক হয় তবে আবার আগের মতো হয়ে যাবে। তাই আমরা চাই, উচ্ছেদ হওয়া জায়গাগুলো যেন স্থায়ীভাবে সংরক্ষিত হয়, এজন্য সিটি কর্পোরশনের দৃষ্টি আকর্ষন করছি।”


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo