বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের তালাপ্রসাদ গ্রামে এক নারীকে ধর্ষণের অভিযোগে বায়েজিদ বেপারী (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে অভিযুক্ত বায়েজিদ বেপারী ভুক্তভোগীর বাবার ঘরে অনধিকার প্রবেশ করে। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে একই ইউনিয়নের দিদিহার বটতলা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে তাকে বরিশাল আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং আইনের কঠোর প্রয়োগের আহ্বান জানিয়েছেন।
প্রয়োজনীয় লিংক