• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
কীর্তনখোলায় কোস্টগার্ডের অভিযান, ড্রেজার-বাল্কহেড জব্দ; দেড় লাখ টাকা জরিমানা বরিশালে বাস থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার, যাত্রীবেশে থাকা ব্যক্তি গ্রেপ্তার ভোলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ, বরিশালের রহমতপুর থেকে হবে মহাসড়ক বরিশালে পরিবারের অমতে প্রেমের বিয়ের ৯ মাসের মাথায় কিশোরীর করুণ পরিণতি বরিশালে মাদকবিরোধী অভিযানের নামে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ সাংবাদিক এম মিরাজ হোসাইনের ইন্তেকাল, বরিশালের মিডিয়া অঙ্গনে শোক মাদকবিরোধী অভিযানে ‘ধরা-ছাড়া ও লেনদেন’: স্টিমারঘাট ফাঁড়ির ৬ পুলিশ সদস্য প্রত্যাহার বরিশালের তিন সরকারি কলেজে নন-ক্যাডার শিক্ষক পদায়ন, বিসিএস শিক্ষকদের ক্ষোভ বরিশালে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মূল্যস্ফীতি কমেছে, কিন্তু বাজারে স্বস্তি কোথায়? ডেঙ্গু প্রতিরোধে বরিশালে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে সিগারেট না দেওয়ায় চা দোকানি ও দুই ছেলেকে কুপিয়ে জখম বরিশালে পরিবেশ রক্ষায় রাইট টক বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি বরিশাল জেনারেল হাসপাতালে অন্তঃসত্ত্বাকে ‘গর্ভপাতের ওষুধ’ দেওয়ার অভিযোগ বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের অনুমোদন ঝালকাঠিতে অন্যের নামে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে দুই নারী আটক পটুয়াখালীতে মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম বরিশালে জন্মনিবন্ধন সংশোধনের কথা বলে ডেকে নিয়ে শিক্ষার্থীর মাকে ধর্ষণ করেন শিক্ষক বরিশাল নগরীতে ৯৬০ পিস ইয়াবাসহ ময়মনসিংহের নারী গ্রেপ্তার বরিশাল কাউনিয়ায় ডিবির অভিযানে মাদক ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বানারীপাড়ায় রমজানের শুরুতেই সবজি ও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি - বরিশাল সংবাদ

নিজেস্ব প্রতিবেদক / ২০৬ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
বানারীপাড়ায় রমজানের শুরুতেই সবজি ও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি | Barisal Sangbad
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বানারীপাড়ায় রমজানের শুরুতেই সবজি ও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি | Barisal Sangbad

বানারীপাড়া প্রতিনিধি: রমজানের শুরুতেই বরিশালের বানারীপাড়া উপজেলা জুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে উত্তাপ ছড়িয়েছে। বিশেষ করে সবজি ও মুরগির বাজারে অস্থিরতা লক্ষ্য করা গেছে। বেগুন, কাঁচামরিচ, লেবু, আদা, রসুনসহ কয়েকটি পণ্যের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশে প্রথম রোজা শুরু হয়েছে। ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুরের দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে। তবে ছোলা, ডাল ও ভোজ্যতেলসহ কিছু নিত্যপণ্যের দাম এখনো তুলনামূলক সহনীয় পর্যায়ে রয়েছে।
দাম বৃদ্ধির কারণে সাধারণ ক্রেতাদের ওপর বাড়তি খরচের চাপ পড়েছে। আয়-ব্যয়ের সামঞ্জস্য রাখতে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে।
ক্রেতা নজরুল ইসলাম বলেন,“রোজার শুরুতেই অনেক পণ্যের দাম বেড়েছে। রোজায় যদি আরও বাড়ে, তাহলে সংসার চালাতে হিমশিম খেতে হবে। খরচ বাড়ছে, কিন্তু আয় তো বাড়ছে না।”
ক্রেতাদের অভিযোগ, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর প্রবণতা দেখায়। নিয়মিত বাজার তদারকির অভাবেই এমন পরিস্থিতি তৈরি হয় বলে তারা দাবি করেন। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন ভোক্তারা।
বিক্রেতারা বলছেন, রমজানের শুরুতে অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি বাজার করছেন। ফলে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় কিছু পণ্যের দাম বেড়েছে। তবে সরবরাহে কোনো ঘাটতি নেই বলে দাবি তাদের।
বানারীপাড়া বন্দর বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহ আগে বেগুন ৩০-৩৫ টাকা কেজি বিক্রি হলেও বর্তমানে তা ৮০ টাকায় উঠেছে।
কাঁচামরিচ কেজিতে ৩০-৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০-২২০ টাকায়।
লেবু হালি ৩০-৪০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬০-৮০ টাকা।
করলা কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫৫ টাকায়। রসুনের দাম ৮০-৯০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৩০-১৪০ টাকায়। আদাও বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকা কেজিতে। পেঁয়াজের দামও কেজিতে ৫-৭ টাকা বেড়েছে।
ইফতারের অন্যতম উপকরণ সাধারণ মানের খেজুর কেজিপ্রতি ৪০-৫০ টাকা বেড়ে বর্তমানে ২৪০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বন্দর বাজারের আড়তদাররা জানান, শীতকালীন মৌসুমি সবজি প্রায় শেষের পথে। অন্যদিকে নতুন মৌসুমের সবজি পর্যায়ক্রমে বাজারে আসছে। এ সময়ে সরবরাহ ও আমদানির ওপর নির্ভরশীলতার কারণে দামে কিছুটা তারতম্য দেখা দেয়।
এ বিষয়ে জি.এম.এ মুনিব, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বলেন—
“বাজার সহনীয় রাখতে প্রতিদিনই মনিটরিং করা হচ্ছে। কেউ সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো ভোক্তা অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রমজানের শুরুতেই বাজার পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হলেও প্রশাসনের নজরদারি ও সরবরাহ স্বাভাবিক থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে—এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।

আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/