
বরিশাল: বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর এবং বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আমিনুল ইসলাম আমিনকে সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এ নিয়োগের অনুমোদন দেন।
নবনিযুক্ত আইন উপদেষ্টা অ্যাডভোকেট শাহ আমিনুল ইসলাম আমিন বলেন, সিটি কর্পোরেশনের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে আইনি সহায়তা প্রদান করবেন। কর্পোরেশনের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় আইনি লড়াইয়ে কোনো ধরনের কার্পণ্য করবেন না বলেও তিনি জানান।
এ দায়িত্ব প্রদান করায় তিনি বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে এ নিয়োগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ রাজনৈতিক ও আইন পেশার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন আইনি বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।