ঢাকা 4:34 am, Monday, 19 October 2026
শিরোনাম:
বরিশালে বসতঘরে দস্যুতার চেষ্টা, অস্ত্রসহ আটক ১ বরিশালে মহাসপ্তমীতে পূজামণ্ডপ পরিদর্শনে বিএমপি কমিশনার বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে এসআরবি-৮ বরিশাল সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও ফরিদা সুলতানা বরিশাল শিক্ষা বোর্ডে এক দশকে ঝরে পড়েছে প্রায় ৪ লাখ শিক্ষার্থী বরিশালে বিএনপি নেতার হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার বরিশালে হানিফ পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত দুর্গাপূজার নিরাপত্তায় বিএমপির ব্রিফিং প্যারেড, সদস্যদের সতর্ক থাকার নির্দেশ বরিশাল অঞ্চলে হাম ও ডেঙ্গুর সংক্রমণ নিয়ে বাড়ছে উদ্বেগ বরিশালে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের কর্মকর্তারা
সর্বশেষ
বরিশালে বসতঘরে দস্যুতার চেষ্টা, অস্ত্রসহ আটক ১ বরিশাল কাউনিয়ায় ছেলের বিরুদ্ধে বাবার চুরির মামলা বরিশালে মহাসপ্তমীতে পূজামণ্ডপ পরিদর্শনে বিএমপি কমিশনার বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে এসআরবি-৮ বরিশাল সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও ফরিদা সুলতানা বরিশালে বিএম কলেজ ক্যাম্পাস থেকে আপত্তিকর অবস্থায় তরুণ-তরুণী আটক হারিয়ে যেতে বসা মৃৎশিল্প বাঁচাতে বরিশালে সম্মেলন বরিশাল শিক্ষা বোর্ডে এক দশকে ঝরে পড়েছে প্রায় ৪ লাখ শিক্ষার্থী বরিশালে গীতা স্কুলের শিক্ষার্থীদের মাঝে ‘শারদ উপহার–২০২৬’ বিতরণ বরিশালে বিএনপি নেতার হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে এসআরবি-৮

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 04:51:43 am, Sunday, 18 October 2026
  • / 50 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ
বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে এসআরবি-৮ | Barisal Sangbad

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শারদীয় দুর্গাপূজা ঘিরে বরিশালে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মাঠপর্যায়ে নজরদারি বাড়িয়েছে ব্যাটালিয়নটি। এরই মধ্যে বরিশাল সিটি করপোরেশন এলাকার ৪৬টি এবং এর বাইরের ৪৪টিসহ মোট ৯০টি পূজামণ্ডপের মধ্যে ৭৫টি পরিদর্শন করেছে এসআরবি-৮।

উৎসব চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে ব্যাটালিয়নটি। পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াত এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।

নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে পূজামণ্ডপের সিসিটিভি ব্যবস্থা তদারকি, স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, ইউনিফর্ম ও সাদা পোশাকে নজরদারি এবং বডি-অন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি বিশেষ টহল জোরদার করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে স্থাপন করা হয়েছে একটি কন্ট্রোল রুম।

জরুরি প্রয়োজনে ০১৭৭৭-৭১০৮৯৯ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে এসআরবি-৮।

বরিশালের শ্রী শ্রী শংকর মঠ মন্দির পরিদর্শন শেষে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসআরবি-৮, বরিশালের অধিনায়ক মোহাম্মদ জাকিউল করিম (জি), বিএন বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা তাঁদের অন্যতম দায়িত্ব। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য ব্যাটালিয়নের সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা গুরুত্বপূর্ণ।

মিডিয়া ব্রিফিংয়ে শ্রী শ্রী শংকর মঠ মন্দিরের সভাপতি লিমন কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক চিন্ময় দাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান জানানো হয়। পাশাপাশি কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ নজরে এলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকারও অনুরোধ জানিয়েছে ব্যাটালিয়নটি। সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছে এসআরবি-৮, বরিশাল।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে এসআরবি-৮

প্রকাশের সময়: 04:51:43 am, Sunday, 18 October 2026