নিজস্ব প্রতিবেদক, বরিশাল:বরিশালে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৮টায় বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন চাঁদপাশা কিসমত গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি এয়ারপোর্ট থানাধিন চাঁদপাশা এলাকার মো. পান্নু মিয়ার পুত্র সোলায়মান (২৩)।
অভিযান সূত্রে জানা যায়, সোলায়মানের নিজ বসতঘরে তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি “Royals” ব্র্যান্ডের সিগারেটের প্যাকেটের ভেতরে পলিথিনে মোড়ানো ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৪ হাজার ২৬০ টাকা সহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় আটক সোলায়মানের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন
[related_posts]
📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:
আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?
গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।