বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪
- প্রকাশের সময়: 05:35:16 pm, Monday, 22 September 2025
- / 723 Time View

বরিশালে মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়। এসময় তাদের কাছ থেকে মোট ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৪ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— কামাল সরকারের পুত্র নাছিমা বেগম (৩৭), রনি শেখের স্ত্রী নূপুর বেগম (৩১), মোঃ নাঈম সরকার (২০), পিতা: কামাল সরকার, আনোয়ার সিকদারের পুত্র মোঃ রাশেদ সিকদার (৩৬)।
জানাযায়, গতকাল রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটে কাউনিয়া থানাধীন চরবাড়িয়া ইউনিয়নের চরআবদানী এলাকায় নাছিমা বেগম নামে এক নারীর বসতঘরে অভিযান চালানো হয়। এসময় তার দেহ তল্লাশী করে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তার ছেলে নাঈম সরকারের দেহ তল্লাশী করে প্যান্টের পকেট থেকে ৪ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৪,৮৯০ টাকা উদ্ধার করা হয় । এসময় ঐঘরে উপস্থিত নূপুর বেগম নামে আরে এক নারীর দেহ তল্লাশী করে ১৭ পুরিয়া গাঁজা পাওয়া যায়।
পরবর্তী অভিযানটি পরিচালিত হয় একইদিন বিকেল ৫টা ৫০ মিনিটে কোতোয়ালি মডেল থানাধীন রসুলপুর বস্তিতে। এসময় মোঃ রাশেদ সিকদারের বসতঘর থেকে একটি নীল রঙের জিপারযুক্ত পলিথিন প্যাকেটে রাখা ৫০ পিস ইয়াবা সহ তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বরিশালের উপপরিচালক জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

























