• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল রসুলপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ১ বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালকের বিরুদ্ধে ধর্ষন মামলা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের খুঁজছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পর ৭ নেতাকর্মী গ্রেপ্তার বরিশালে বন্দর থানার অভিযানে চোরাই দুই মোটরসাইকেলসহ আটক ২ বরিশালে লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন মিছিল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায় ছাত্রশক্তি গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী দেউবা বরিশাল আদালতের সামনে বোমা বিস্ফোরণ: অজ্ঞাতদের আসামি করে পুলিশের মামলা বরিশালে কীর্তনখোলাসহ ১২ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে, বাড়তে পারে আরও বরিশালে সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার বরিশালে নবনির্মিত সড়কের ভেতর ড্রেজার পাইপ, ভেঙে দিল সিটি করপোরেশন বরিশালে প্রকাশ্যে ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে জখম বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-মার্কেট বন্ধের নির্দেশ বরিশাল আদালত প্রাঙ্গণে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ, আতঙ্ক—তদন্তে একাধিক কারণ বরিশালে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত বরিশাল বিভাগের সেরা ২০ কলেজ: ফলাফলে এগিয়ে যারা ঝালকাঠিতে পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থী যা করলো ক্ষতিপূরণ-চিকিৎসার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, শত শত যানবাহন আটকা বরিশাল রেঞ্জে নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার, বদলি বিএমপির ডিসি শরফুদ্দীনের বরিশাল আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে কালবেলা’র তৃতীয় বর্ষপূর্তি উদযাপন

নিজেস্ব প্রতিবেদক / ৪৯৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
বরিশালে বর্ণাঢ্য আয়োজনে কালবেলা’র তৃতীয় বর্ষপূর্তি উদযাপন | Barisal Sangbad
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বর্ণাঢ্য আয়োজনে বরিশালে উদযাপিত হয়েছে দৈনিক, মাল্টিমিডিয়া ও অনলাইন নিউজ পোর্টাল কালবেলা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পত্রিকাটির বরিশাল অফিসের আয়োজনে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে স্মৃতিচারণ, আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক, সামাজিক, সামাজিক, সাংস্কৃতিক এবং গণমাধ্যম কর্মীদের মিলন মেলায় পরিণত হয় প্রেসক্লাব প্রাঙ্গণ।

অনুষ্ঠানের শুরুতে কালবেলা’র বরিশাল ব্যুরো প্রধান প্রয়াত আরিফিন তুষারের রুহের মাগফেরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুননেছা বেগম, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু এবং দৈনিক কালবেলার ব্যুরো প্রধান আরিফিন তুষারের বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভূঁইয়া প্রমুখ।

এসময় বক্তারা দৈনিক কালবেলার সাফল্য এবং কালবেলার বরিশাল ব্যুরো প্রধান মরহুম আরিফিন তুষারের স্মৃতিচারণ ও তার রুহের মাগফেরাত কামনা করা হয়।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, ‘মরহুম আরিফিন তুষারের স্মৃতি বিজারিত কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আরিফিন তুষারকে গভীরভাবে স্মরণ করছি। আমরা কালবেলা পত্রিকার মাধ্যমে সমাজের অসংগতি জানতে পারি। আমরা রাজনীতিবিদরাও সংবাদপত্রের ওপর নির্ভরশীল। এদের মাধ্যমে আমরা সঠিক তথ্যটি জানতে পারি। অনেক সময় সঠিক তথ্যের অভাবে ভূল ম্যাসেজটি চলে যায়, এজন্য সবাই খেয়াল রাখবেন বলে আমি প্রত্যাশা করছি।

মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, কালবেলা সত্যের কথা বলে, দেশের কথা বলে। বিগত দিনের মতো আগামী দিনেও জনগণের ভোটাধিকার এর কথা বলবে ‘কালবেলা’ এই প্রত্যাশা করি। আমি কালবেলার উত্তোরোত্তর সাফল্য কামনা করছি।

বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু বলেন, বর্তমানে সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। এর মধ্যেও কালবেলা বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। আমি কালবেলা পরিবারের সাফল্য কামনা করছি।

জ্যেষ্ঠ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ বলেন, সাংবাদিকরা দেশের কল্যাণে কাজ করে। আশা করছি আগামীতে কালবেলা তাদের বস্তনিষ্ঠতা অব্যাহত রাখবে। দেশ এবং গণতন্ত্রের কথা বলবে।

বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুননেছা বেগম বলেন, ‘কালবেলা’ ব্যাতিক্রমী একটি সংবাদপত্র। অল্প দিনেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কালবেলা। আগামীতেও তারা তাদের এ ধারা অব্যাহত রাখবে বলে আমি প্রত্যাশা করছি।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বলেন, কালবেলা মাল্টিমিডিয়া বিভাগ খুল অল্প সময়েই এগিয়ে গেছে। সেই সাথে অনলাইনেও তাদের সফলতা রয়েছে। এই দুটি প্লাটফর্মের ন্যায় কালবেলা পত্রিকাটিও আরও ভালো করবে বলে আমরা আশাবাদী।

বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী আল মামুনের সঞ্চালনায় এবং কালবেলার বরিশাল প্রতিনিধি খান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- কালবেলার বরিশাল ব্যুরোর মা রজিনা হোসেন, সহধর্মিণী সানজিদা আক্তার, বরিশাল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এমএম আমজাদ হোসাইন, বর্তমান সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি হুমায়ুন কবির, সহ-সাধারণ সম্পাদক এম মোফাজ্জেল, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরা, বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাওসার হোসেন, সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান মিরন, কমল সেশনগুপ্ত, গোপাল সরকার, কাওসার হোসেন রানা, সুমন চৌধুরী, খান রফিক, আজকের বার্তার সম্পাদক কাজী রাব্বি, সিনিয়র সাংবাদিক জিয়াউদ্দিন বাবু, শাহিন হাসান, শাহিন সুমন, রিপন হাওলাদার, বরিশাল পোস্ট এর সম্পাদক মজিবর রহমান নাহিদ প্রমুখ।

আলোচনা সভা শেষে কেক কেটে কালবেলা’র তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করেন অতিথিবৃন্দ। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আইনজীবী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কালবেলার বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি উত্তম কুমার দাস, মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. ইউসফ আলী সৈকত, গৌরনদী প্রতিনিধি মো. হাসান মাহমুদ, আগৈলঝাড়া প্রতিনিধি বরুণ কুমার বাড়ৈ, বানারীপাড়া প্রতিনিধি মো. সুজন মোল্লা, হিজলা উপজেলা প্রতিনিধি গাজী মো. ইমরান হোসাইন ও মুলাদী প্রতিনিধি মো. রফিকুল ইসলাম রবিন।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/