নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে খালে পড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার টরকী নীলখোলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি কোম্পানির প্রায় ২০ টন মাছের খাদ্যবোঝাই ট্রাকটি বরিশাল থেকে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে গৌরনদী উপজেলার টরকী নীলখোলা ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সেতুর রেলিং ভেঙে নিচের খালে পড়ে যায়।
এ ঘটনায় সেতুর রেলিং ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ট্রাকচালক পালিয়ে যান। এ ঘটনায়
https://slotbet.online/