বরিশাল জেলার গৌরনদী উপজেলায় দাম্পত্য কলহের জের ধরে দুই সন্তানের জনক মোস্তফা সরদার (৪২) বিষপান করে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রাম থেকে গৌরনদী মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
নিহত মোস্তফা ওই গ্রামের মৃত আব্দুল জলিল সরদারের ছেলে।
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল হাওলাদার জানান, দাম্পত্য কলহের জেরধরে সোমবার সকাল সাতটার দিকে নিজ ঘরের মধ্যে বিষপান করেন মোস্তফা সরদার। গুরুত্বর অবস্থায় বাড়ির লোকজনে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন
[related_posts]
📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:
আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?
গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।