বরিশালে দুইটি দেশীয় ধারালো অস্ত্রসহ যুবক আটক
- প্রকাশের সময়: 02:12:29 am, Thursday, 22 January 2026
- / 329 Time View

বরিশাল সদর প্রতিনিধি : বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ টিম দুইটি দেশীয় ধারালো অস্ত্রসহ মো. মিরাজ খান (৩৩) নামের এক যুবককে আটক করেছে। বিষয়টি মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে পুলিশ মিডিয়া সেল নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, মিরাজ খান নগরীর ৭ নম্বর ওয়ার্ডস্থ ভাটিখানা সেকশন রোড এলাকার বাসিন্দা এবং তার পিতা মো. আইয়ুব আলী খান।
পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে পরিচালনা করা হয়। অভিযানে মো. লিটন হাওলাদারের পরিত্যক্ত একটি টিনের ঘর থেকে মিরাজকে আটক করা হয়। ঘরটি ভাটিখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অবস্থিত কথিত ‘পোড়াবাড়ি’ এলাকায় ছিল।
পুলিশ জানায়, অভিযানে উদ্ধারকৃত অস্ত্র দুইটি দেশীয় তৈরি ধারালো অস্ত্র, যা স্থানীয়দের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারত। বর্তমানে মিরাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।

























