• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বাস থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার, যাত্রীবেশে থাকা ব্যক্তি গ্রেপ্তার ভোলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ, বরিশালের রহমতপুর থেকে হবে মহাসড়ক বরিশালে পরিবারের অমতে প্রেমের বিয়ের ৯ মাসের মাথায় কিশোরীর করুণ পরিণতি বরিশালে মাদকবিরোধী অভিযানের নামে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ সাংবাদিক এম মিরাজ হোসাইনের ইন্তেকাল, বরিশালের মিডিয়া অঙ্গনে শোক মাদকবিরোধী অভিযানে ‘ধরা-ছাড়া ও লেনদেন’: স্টিমারঘাট ফাঁড়ির ৬ পুলিশ সদস্য প্রত্যাহার বরিশালের তিন সরকারি কলেজে নন-ক্যাডার শিক্ষক পদায়ন, বিসিএস শিক্ষকদের ক্ষোভ বরিশালে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মূল্যস্ফীতি কমেছে, কিন্তু বাজারে স্বস্তি কোথায়? ডেঙ্গু প্রতিরোধে বরিশালে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে সিগারেট না দেওয়ায় চা দোকানি ও দুই ছেলেকে কুপিয়ে জখম বরিশালে পরিবেশ রক্ষায় রাইট টক বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি বরিশাল জেনারেল হাসপাতালে অন্তঃসত্ত্বাকে ‘গর্ভপাতের ওষুধ’ দেওয়ার অভিযোগ বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের অনুমোদন ঝালকাঠিতে অন্যের নামে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে দুই নারী আটক পটুয়াখালীতে মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম বরিশালে জন্মনিবন্ধন সংশোধনের কথা বলে ডেকে নিয়ে শিক্ষার্থীর মাকে ধর্ষণ করেন শিক্ষক বরিশাল নগরীতে ৯৬০ পিস ইয়াবাসহ ময়মনসিংহের নারী গ্রেপ্তার বরিশাল কাউনিয়ায় ডিবির অভিযানে মাদক ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার প্রতিবাদ

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে চাঞ্চল্যকর যুবদল নেতা হত্যা মামলা নতুন মোড়: আসামিরা জামিনে, বাদির বিরুদ্ধে মামলা!

নিজেস্ব প্রতিবেদক / ৪৬৫ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
বরিশালে চাঞ্চল্যকর যুবদল নেতা হত্যা মামলা নতুন মোড়: আসামিরা জামিনে, বাদির বিরুদ্ধে মামলা! | Barisal Sangbad
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশালে চাঞ্চল্যকর যুবদল নেতা হত্যা মামলা নতুন মোড়: আসামিরা জামিনে, বাদির বিরুদ্ধে মামলা! | Barisal Sangbad

 

চাঞ্চল্যকর সুরুজ গাজী হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি স্বর্ণ প্রতারক চক্রের মূলহোতা শাহীন হাওলাদার ওরফে সোনা শাহীন ও তার পরিবারের সদস্যরা মাত্র ছয় মাসের মধ্যে উচ্চ আদালত থেকে জামিনে বের হয়েছেন। নিহত সুরুজ গাজী বরিশাল মহানগরীর তিন নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক ছিলেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নিহতের ভাই মামলার বাদি শাহিন গাজী অভিযোগ করেন, জামিনে বেরিয়ে আসামিরা মামলা উত্তোলনের জন্য বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শনের পাশাপাশি তাদের (বাদি) পরিবার, জেলা যুবদলের এক নেতাসহ স্থানীয় ২৬ জনের বিরুদ্ধে উল্টো তিনটি মামলা দায়ের করেছেন।

বাদি শাহিন গাজী বলেন, আমার ভাইকে প্রকাশ্যে কুপিয়ে ড্রিল মেশিন দিয়ে পেট ফুটো করে হত্যা করেছে শাহীনসহ তার স্ত্রী ও ছেলেরা। ঘটনার পর শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে র‌্যাব, ডিবি ও পুলিশ সদস্যরা ঢাকাসহ বিভিন্নস্থানে পৃথক অভিযান চালিয়ে প্রধান আসামি সোনা শাহীনসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তার করেছেন। কিন্তু অতিসম্প্রতি আসামিরা হাইকোর্ট থেকে জামিনে বের হয়েছেন। তিনি আরও বলেন-একটি হত্যা মামলার আসামিরা সাজা না পেয়ে জামিনে বের হওয়ার ঘটনায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

নগরীর ৩ নম্বর ওয়ার্ডের কাউনিয়া এলাকার বাসিন্দা কাঞ্চন গাজীর ছেলে নিহত সুরুজের বোন ফরিদা বেগম অভিযোগ করে বলেন, চলতি বছরের ২ মার্চ ইফতারের পর তার ভাইকে প্রকাশ্যে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। অভিযোগ করে তিনি বলেন, আমার ভাইয়ের হত্যাকারীরা জামিনে বের হয়ে মামলা উত্তোলনের জন্য বিভিন্ন ধরনের হুমকিসহ পাল্টা ঘরে আগুন দেয়ার অভিযোগ এনে তিনটি মামলা দায়ের করেছেন।

ফরিদা বেগম আরও জানান, তার ভাই সুরুজ গাজী নগরীর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা ছিলেন। স্থানীয় সাধারণ মানুষ তাকে ভীষণ ভালোবাসতেন। তাকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে প্রতারক শাহীনের ঘরে আগুন দিয়েছে। শাহীনের পুরো পরিবারটি একটি অপরাধ জগত দাবি করে তিনি বলেন-সাধারণ মানুষকে ধোকা দিয়ে অর্থ হাতিয়ে নেয়াই তাদের প্রধান পেশা। বিগত ২০ বছর যাবত তারা এই প্রতারণা করে আসছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শাহীনের একটি বিশাল স্বর্ণ প্রতারক চক্র রয়েছে। তারা রিকশাচালক সেজে এসব প্রতারনার কাজ করেন। ফলে অনেক আগ থেকেই স্থানীয়রা শাহীন ও তার পরিবারের ওপর চরম ক্ষুব্ধ ছিলেন। তার ওপর সুরুজ গাজীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার বিষয়টি মেনে নিতে পারেনি স্থানীয়রা। ফলে শাহীনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ক্ষুব্ধ জনতা তার বসত ঘর জ্বালিয়ে দিয়েছে।

সূত্রমতে, এ ঘটনার পরেরদিন র‌্যাব, ডিবি এবং পুলিশ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে চাঞ্চল্যকর সুরুজ গাজী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করে। কিন্তু মাত্র ছয়মাসের ব্যবধানে উচ্চ আদালত থেকে অতিসম্প্রতি আসামিরা জামিনে বের হওয়ার ঘটনায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এমনকি উল্টো মামলা দায়েরের ঘটনায় এলাকাবাসী শাহীনের পরিবারের ওপর ফের ক্ষুব্ধ হয়ে উঠেছেন।

সূত্রমতে, শাহীনের দায়ের করা তিনটি মামলায় আসামি করা হয়েছে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উলফাত রানা রুবেলসহ বেশ কয়েকজনকে। আদালতের বিচারক পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, অভিযুক্ত স্বর্ণ প্রতারক চক্রের মূলহোতা শাহীন হাওলাদার নগরীর ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছিলেন। এলাকায় আধিপত্য ও শাহীনের স্বর্ণ প্রতারনার কাজে বাঁধা দেয়ার ক্ষিপ্ত হয়ে চলতি বছরের ২ মার্চ ইফতারের পর কাউনিয়া শেরে বাংলানগর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের রাস্তায় প্রকাশ্যে সুরুজকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে শাহীন হাওলাদার, তার স্ত্রী শাবানা বেগম, ছেলে লিয়ন, ইমরানসহ তাদের অন্যান্য সহযোগিরা।

এ সময় সুরুজ গাজীকে রক্ষায় এগিয়ে আসলে হামলাকারীরা একই এলাকার তসলিম গাজীর ছেলে ছাত্রদল নেতা নয়ন গাজীকে কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনার পর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে দুই দফায় অভিযুক্ত সোনা শাহীনের কাউনিয়ার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। সুরুজ গাজীকে হত্যার ঘটনায় তার ভাই শাহিন গাজী বাদি হয়ে কাউনিয়া থানায় শাহীন হাওলাদার ওরফে সোনা শাহীনকে প্রধান আসামি করে তার স্ত্রী, দুই ছেলেসহ সাতজনের নামোল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
অপরদিকে সুরুজ হত্যায় সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উলফাত রানা রুবেলের নেতৃত্বে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছিলেন। যেকারণেই আসামিরা জামিনে বের হয়ে ওই যুবদল নেতাসহ অন্যান্যদের আসামি করে তিনটি মামলা দায়ের করেন।

এ দিকে মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বরিশাল জেলা যুবদল।

২৪ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ. এম. তসলিম উদ্দিন এবং ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল মহানগর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সুরুজ গাজীর হত্যাকাণ্ডের মামলা বর্তমানে বরিশাল বিজ্ঞ মেট্রোপলিটন আদালতে বিচারাধীন। সেই মামলার ৪ নম্বর আসামি শ্রমিক লীগের সদস্য ইমরান হোসেন রাজনৈতিক উদ্দেশ্যে ষড়যন্ত্র করে যুবদল নেতা উলফাত রানা রুবেলকে মিথ্যা মামলায় জড়িয়েছেন। বিজ্ঞপ্তিতে যুবদল নেতারা দ্রুত ষড়যন্ত্রকারী ইমরান হোসেনকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে যুবদল নেতা উলফাত রানা রুবেল বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত বরিশাল মহানগর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সুরুজ গাজীর হত্যাকাণ্ডের সত্যকে ধামাচাপা দিতে এবং আমাদের আন্দোলনকে দমিয়ে রাখতে এ ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। আমি সম্পূর্ণ নির্দোষ। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে।” এমনকি তারা মামলা তুলে নিতে মীমাংসার প্রস্তাব দিচ্ছে আমাদেরকে।

অন্যদিকে স্থানীয়দের প্রশ্ন—যেখানে প্রকাশ্যে যুবদল নেতাকে হত্যা করা হয়েছে, সেখানে আসামিরা এত দ্রুত জামিন পেল কীভাবে? আর উল্টো মামলার নামে বাদি পরিবার ও রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির ঘটনা এলাকায় আবারো উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/