বরিশাল প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের টরকি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লাশবাহী অ্যাম্বুলেন্সটি বরিশালের দিকে যাচ্ছিল। পথে টরকি বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে এবং এতে সাতজন আহত হন।
এ বিষয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর গৌরনদী ইউনিটের টিম লিডার হাফিজুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আহতদের মধ্যে কেউ গুরুতর নয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
https://slotbet.online/