শিরোনাম:
সর্বশেষ
বরিশালে অস্ত্রসহ যুবদল নেতা আটক
সংবাদকর্মী
- প্রকাশের সময়: 11:21:32 pm, Saturday, 31 January 2026
- / 617 Time View

হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলায় দেশি অস্ত্রসহ এক যুবদল নেতাকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর হিজলা ক্যাম্প শনিবার (৩১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ভোররাত ৩টার দিকে মেজর কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে ৬০ সদস্যের একটি দল উপজেলার চর কুশরিয়া গ্রামে অভিযান চালায়। অভিযানে ১২টি দেশি ধারালো অস্ত্র, একটি চায়নিজ কুড়াল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ সময় যুবদল নেতা মোস্তফা সিকদারকে আটক করা হয়। আটক মোস্তফা সিকদার (৫০) চর কুশরিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুর রহমান সিকদারের ছেলে এবং হিজলা-গৌরবদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।
হিজলা থানার পরিদর্শক (তদন্ত) মো. আনিসুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ মামলা করবে।
মামলার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন
[related_posts]
ট্যাগ :
বরিশাল

























