বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কালিখলা এলাকায় লুনা ব্রিকস নামক একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময়ে লুনা ব্রিকসের ম্যানেজারের দায়িত্বে থাকা রকি পালকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জহির রাজু ও পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় প্রধান মোজাম্মেল হক আকন।
অভিযান পরিচালনা শেষ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘লুনা ব্রিকস একটি অবৈধ ইটভাটা। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এটি গুঁড়িয়ে দেয়া হয়েছে। এরকম অবৈধ ইটের ভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।’
আরও পড়ুন
[related_posts]
📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:
আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?
গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।