• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল নগরীর কাটপট্টি এলাকায় বিসিসির অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ে বরিশালের আইনশৃঙ্খলা আরও উন্নত করা সম্ভব: ডিআইজি জুলফিকার বরিশালে এক মাসের মধ্যেই স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ প্রত্যাহার, উঠেছে নানা অভিযোগ দারাজে বিজ্ঞাপন দিয়ে মাদক বিক্রি, অভিযানে কেমিস্ট গ্রেপ্তার বরিশাল রসুলপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ১ বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালকের বিরুদ্ধে ধর্ষন মামলা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের খুঁজছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পর ৭ নেতাকর্মী গ্রেপ্তার বরিশালে বন্দর থানার অভিযানে চোরাই দুই মোটরসাইকেলসহ আটক ২ বরিশালে লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন মিছিল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায় ছাত্রশক্তি গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী দেউবা বরিশাল আদালতের সামনে বোমা বিস্ফোরণ: অজ্ঞাতদের আসামি করে পুলিশের মামলা বরিশালে কীর্তনখোলাসহ ১২ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে, বাড়তে পারে আরও বরিশালে সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার বরিশালে নবনির্মিত সড়কের ভেতর ড্রেজার পাইপ, ভেঙে দিল সিটি করপোরেশন বরিশালে প্রকাশ্যে ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে জখম বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-মার্কেট বন্ধের নির্দেশ বরিশাল আদালত প্রাঙ্গণে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ, আতঙ্ক—তদন্তে একাধিক কারণ বরিশালে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত বরিশাল বিভাগের সেরা ২০ কলেজ: ফলাফলে এগিয়ে যারা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালের বিসিকের কাশবনে প্রকৃতির রূপ মুগ্ধতা ছড়াচ্ছে

নিজেস্ব প্রতিবেদক / ৬৭১ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
বরিশালের বিসিকের কাশবনে প্রকৃতির রূপ মুগ্ধতা ছড়াচ্ছে | Barisal Sangbad
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

শরতের নীল আকাশ। আকাশের নিচেই প্রকৃতি সেজেছে অপরূপ সাজে। চারদিক জুড়ে দুলছে কাশফুল। দূর থেকে দেখলে মনে হয় যেন রূপকথার সাদা গালিচা। কেউ আবার ভাবতে পারে সাদা মেঘের ভেলা।

চোখ জুড়ানো এমন দৃশ্যের দেখা মিলছে বরিশাল নগরীর কাউনিয়ায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্রায় ৩৫ একর এলাকাজুড়ে। বিসিকের পথ ধরে হাঁটতে গেলে মনে হয়, প্রকৃতি নিজেই তুলির আঁচড়ে ছবি এঁকেছে। হাওয়ার দোলায় দুলতে থাকা কাশফুল সূর্যের আলোয় আরও উজ্জ্বল হয়ে ওঠে। এ দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা।

বিকেল গড়াতেই ভিড় বাড়ে ভ্রমণপিপাসুদের। বিশেষ করে শুক্রবারসহ সরকারি ছুটির দিনগুলোয় মানুষের ভিড়ে পা ফেলানোর জায়গা থাকে না বিসিকের কাশবনে। কেউ ছবি তুলেন, কেউ আড্ডায় মেতে থাকেন, কপোত-কপোতী জুটি চুপচাপ বসে হারিয়ে যান প্রকৃতির অপার সৌন্দর্যে। সবাইকে শহুরে ব্যস্ততা, কোলাহল—সব ভুলিয়ে দেয় কাশবনের এই শুভ্রতা।

ভ্রমণে আসা কয়েকজন বলেন, ‘কাউনিয়া বিসিকের মতো এত বড় কাশবন বরিশালের আর কোথাও নেই। এখানকার কাশবন অনেক ভালো লাগে। পরিবেশটাও খুব সুন্দর। তাই ছু‌টির দি‌নে পরিবার-পরিজন নিয়ে প্রায়ই ঘুরতে আসেন এখানে।’

বিসিক ঘুরে দেখা যায়, সাদা মেঘের খেলা, নীল আকাশের বিস্তৃতি আর কাশফুলের ঢেউ মিলেমিশে তৈরি করেছে এক কবিতার মতো দৃশ্য। প্রকৃতির এই সাজ কেবল চোখেই নয়, মনে এনে দেয় প্রশান্তি।

কবি হেনরী স্বপন বলেন, কাশফুল মূলত ছনগোত্রীয় এক ধরনের বহুবর্ষজীবী ঘাসজাতীয় উদ্ভিদ। প্রকৃতিতে যখন শরৎ আসে, তখন কাশফুলই জানিয়ে দেয় এর আগমনি বার্তা। এই ঋতুতে বর্ষাকে বিদায় জানিয়ে নীল আকাশে তুলার মতো মেঘের সঙ্গে কাশফুলের মৃদু দোলানো প্রকৃতিকে ভরে তোলে মুগ্ধতায়। নীল আকাশের নিচে সাদা কাশফুল যখন বাতাসে দোলে, তখন মনে হয় যেন শ্বেত বসনা একঝাঁক নৃত্যশিল্পী নৃত্য করছে প্রকৃতির মঞ্চে। বিসিকে সেই আবহ এখন বিরাজ কর‌ছে।

এদিকে কাশবন ঘিরে বিসিক এলাকায় গড়ে উঠেছে অস্থায়ী বা ভ্রাম্যমাণ ব্যবসা প্রতিষ্ঠান। চা-নাশতা, কফি, শিশুদের খেলনাসহ সব কিছুই মিলছে কাশবনে। গড়ে উঠেছে অস্থায়ী কর্মসংস্থান। তবে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এ কাশবন কেটে উজাড় করার সিদ্ধান্ত নিয়েছে বিসিক কর্তৃপক্ষ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

পরিবার নিয়ে ঘুরতে আসা গণমাধ্যমকর্মী কাওসার হোসেন রানা বলেন, ‘বরিশালে বিনোদনের জন্য তেমন বেশি জায়গা নেই। তাই বিসিকের এই কাশবনে মানুষ ঘুরতে আসে। এখন শুনছি এখানকার কাশবন কেটে ফেলতে দরপত্র আহ্বান করছে বিসিক কর্তৃপক্ষ। কাশফুল অল্প কিছুদিনের জন্য থাকে। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি বলব, কাশবনটি উজাড় না করে আরও কিছুদিন রাখা হোক।’

তবে বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক নজরুল ইসলাম কালবেলাকে বলেন, ‘কাশবন ঘিরে বাড়ছে অপরাধ। কিছু বখাটে ছেলে নানা ধরনের অপকর্ম করে বলে অভিযোগ পেয়েছি। তাই বিসিক শিল্প মালিকদের নিজ উদ্যোগে ঘাসগুলো অপসারণের জন্য অনুমতি দেওয়া হয়েছে।’

📍 স্থান: কাউনিয়া, বরিশাল

🔖 ট্যাগ: , প্রকৃতি, কাশফুল, বিসিক


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/