৩ জুলাই, ২০২৬ রাত ২:৫২
শিরোনাম :
বরিশালসহ ৯ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত বরিশালে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, আটক ২ বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু, ১৪২ কেন্দ্রে অংশ নিচ্ছেন ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী বরিশালে রেস্টুরেন্টে হামলার ঘটনার বিচার দাবিতে নারীদের ঝাড়ু মিছিল বরিশাল চৌমাথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন অটোরিকশা চালকদের জরিমানা বরিশালে ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন কার্যকর, সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা বরিশালে আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৭০ পিস ইয়াবাসহ আটক ২ বরিশাল লঞ্চঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন অটোরিকশা চালকদের জরিমানা বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার ঢাকা-বরিশাল মহাসড়কে মাইকিং করে সংঘর্ষ জুলাই আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় বরিশালের সাবেক এমপি ও আওয়ামীলীগ নেত্রী গ্রেপ্তার রেলেই কুয়াকাটা যাওয়ার স্বপ্ন আরও কাছে, শেষ হয়েছে ভাঙ্গা-কুয়াকাটা রেলপথের সমীক্ষা বরিশালে দোকানি ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্য তুলকালাম কান্ড! পাল্টাপাল্টি অভিযোগ বরিশালে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা করে মাটিচাপা দিলো স্ত্রী

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরগুনায় সাবেক স্বামীকে হত্যা করতে কিশোর গ্যাং ভাড়া, অতঃপর… - বরিশাল সংবাদ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৮ Time View

সাবেক স্বামী ফরহাদ ইসলাম জয়কে পরিকল্পিতভাবে হত্যা করতে কিশোর গ্যাং ভাড়া করে মারধরের অভিযোগ উঠেছে তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু বেগমের বিরুদ্ধে।

পুলিশ এ ঘটনায় জড়িত লাইজু বেগম, কিশোর গ্যাং সাকিল, রাকিবুল ও অলি হাওলাদারকে গ্রেফতার করেছে।

সোমবার বিকালে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেছে। আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

রোববার রাত ৯টার দিকে সাবেক স্ত্রী ফোনে ফরহাদকে ডেকে আমতলী উপজেলার উতসিতলা নামক স্থানে আনেন। সেখানে তাকে হত্যাচেষ্টা করা হয়।

জানা গেছে, ২০১৬ সালে আমতলী উপজেলার পূর্ব কুকুয়া গ্রামের লতিফ মুসুল্লির ছেলে ফরহাদ ইসলাম জয়ের সঙ্গে হরিমৃত্যুঞ্জয় গ্রামের মোস্তফা কাজীর মেয়ে লাইজু বেগমের বিয়ে হয়। লাইজু গত ছয় বছর ধরে সৌদি আরব ও ওমানে ছিলেন। তাদের ৮ বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

জয়ের অভিযোগ, তার অনুমতি ছাড়া স্ত্রী লাইজু বেগম প্রবাসে যাওয়ায় গত ২৫ জুলাই তাদের বিবাহ বিচ্ছেদ হয়; কিন্তু বিবাহ বিচ্ছেদের পর থেকেই তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু বেগম স্বামী ফরহাদ ইসলাম জয়কে হত্যার পরিকল্পনা করে। রোববার সন্ধ্যায় তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু মোবাইল ফোনে মেয়েকে দেখতে তার দাদার বাড়ি উতসীতলা নামক স্থানে সাবেক স্বামী জয়কে যেতে বলেন।

রাত পৌনে ৯টার দিকে জয় উতসীতলায় পৌঁছামাত্রই ওতপেতে থাকা ৬-৮ জন কিশোর গ্যাং ও তার তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু তাকে হত্যার উদ্দেশ্যে মারধর শুরু করে; কিন্তু স্থানীয় এক ব্যক্তির বাধার মুখে তাকে হত্যা করতে তারা ব্যর্থ হয় বলে জানান জয়। ওই সময় সাকিল নামের এক কিশোর গ্যাংকে জয় জাপটে ধরে। পরে তিনি ঘটনাটি আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসানকে জানান।

গ্রেফতারকৃত কিশোর গ্যাং সদস্য সাকিলের দেওয়া তথ্যমতে- ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে ঘটনার মূলহোতা জয়ের তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু বেগম ও তার ভাড়াটিয়া কিশোর গ্যাং সদস্য রাকিবুল ও অলি হাওলাদারকে গ্রেফতার করে।

এ ঘটনায় সোমবার সকালে ফরহাদ ইসলাম জয় বাদী হয়ে তার তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজুকে প্রধান আসামি করে ছয়জনের নামে মামলা দায়ের করেছেন।

ফরহাদ ইসলাম জয় বলেন, রোববার রাতে মেয়ে কথা বলবে বলে আমাকে মোবাইল ফোনে তার দাদার বাড়ি উতসীতলা যেতে বলে। আমি সরল বিশ্বাসে ঘটনাস্থলে গেলেই লাইজুর পরিকল্পনা মোতাবেক লাইজু ও তার ভাড়াটিয়া ৬-৮ জন কিশোর গ্যাং আমাকে মারধর শুরু করে; কিন্তু ওই সময় স্থানীয় এক লোক দেখে ফেলায় তারা আমাকে হত্যা করতে পারেনি।

তিনি আরও বলেন, তারা আমার সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ ১৩ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, গ্রেফতার চারজনকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo