বাকেরগঞ্জ প্রতিনিধি: বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ হুমায়ুন কবিরের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের উদ্যোগে মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে অশ্বিনী কুমার হল চত্বরে বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন, সাধারণ সম্পাদক গাজী ত্বলহা হাসান সঞ্চালনা করেন, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য গাজী মুহাম্মাদ রেদোয়ান।
সমাবেশ শেষে মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হামলার প্রতিবাদ জানায়। বিক্ষোভকারীরা হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তারা বলেন, একজন জনপ্রতিনিধির উপর এ ধরনের হামলা ন্যক্কারজনক এবং হুমকিস্বরূপ।
https://slotbet.online/