১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:১২
শিরোনাম :
বরিশালে তারেক রহমানের জনসভা ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি বরিশালে একই দিনে দুই স্থানে অগ্নিকাণ্ড, আতঙ্কিত নগরবাসী বরিশাল-৪ আসনে হাজারো নেতাকর্মী বিএনপিতে যোগদান তথ্য প্রযুক্তি খাতে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড পেলেন বরিশালের ইঞ্জিনিয়ার জিহাদ রানা বরিশাল-৫ আসনে হেভিওয়েটদের লড়াই, কে হাসবে শেষ হাসি! বরগুনায় বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় পৌর জামায়াতের আমির গ্রেফতার পটুয়াখালী-৩ আসনে দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত বরিশালের মুলাদীতে হাতবোমা বিস্ফোরণ: জনতার হাতে আটক ২ বরিশালে মাদকসহ ছাত্রদল নেতা আটক বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীদের সাইবার বুলিংয়ের অভিযোগ দীর্ঘ ২০ বছর পর বরিশাল সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোলার প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এলো মৃত ডলফিন পাথরঘাটায় ছাত্রদল নেতা ইমতিয়াজ হোসেন ইমামকে কুপিয়ে জখম বরিশালের ৪ আসনে এখনো মাঠে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা
ব
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বিএনপি আজ হোক কাল পিআর সিস্টেমে নির্বাচন দাবি করবে : ফয়জুল করীম

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২২ Time View
image_222927_1757866935

বিএনপি আজ হোক কিংবা কাল পিআর সিস্টেমে নির্বাচন দাবি করবে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরিশাল নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর এ অনুষ্ঠানের আয়োজন করে।

ফয়জুল করীম আরও বলেন, যেসব জায়গায় ইসলামী দলের শক্তিশালী প্রার্থী থাকবে সেখানে ইসলামবিরোধী সমস্ত শক্তি অবশ্যই হারবে।

গণসমাবেশে প্রধান অতিথি মুফতি ফয়জুল করীম অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বলেন, কোনো এক দিকে ঝুকে যাবেন না। নির্বাচন যেদিন করেন আপত্তি নাই। কিন্তু প্রয়োজনীয় সংস্কার ও দৃশ্যমান বিচার ব্যতীত যদি নির্বাচন দেন তাহলে অবশ্যই জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

নির্বাচন কমিশনারকে নিয়ে ফয়জুল করীম বলেন, নির্বাচন কমিশন নিজেই সংবিধানের বাইরে। যেহেতু নির্বাচন কমিশন সংবিধানবিহীন তাই পিআরও পদ্ধতিও সংবিধানবিহীন হওয়া উচিত। সংস্কার, বিচার করে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। না হলে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আদায়ে দেশপ্রেমিক ছাত্র-জনতা আবার রাজপথে নামতে বাধ্য হবে।

এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামিক দলগুলোকে নির্বাচিত করে একবার পরীক্ষা করার অনুরোধ জানান মুফতি ফয়জুল করীম।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের সভাপতি অধ্যাপক লোকমান হাকীমের সভাপতিত্ব এবং মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের ও জেলার সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমানের যৌথ সঞ্চালনা করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য আলহাজ মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, বরিশাল-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুহাম্মদ রাসেল সরদার মেহেদী ও দলের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা কাজী মামুনুর রশীদ খান।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ নগর সহসভাপতি মাওলানা সৈয়দ নাছির আহমাদ কাওছার, জেলা সহসভাপতি মুহাম্মাদ শেখ শামসুল আলম মিলন, নগর সহসভাপতি মাওলানা ইদ্রিস আলী, জেলা সহসভাপতি মাওলানা জামিলুর রহমান, নগর যুগ্ম সম্পাদক মাওলানা আজিজুল হক, সহসম্পাদক মুফতি নাসির উদ্দিন নাইস, সাংগঠনিক সম্পাদক এইচ এম হাসানুজ্জামান মিরাজ, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফ আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
মিরাজ টেলিকম বরিশাল
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰
BSL Gents Purlar

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo