২৭ জুলাই, ২০২৬ ভোর ৫:০৫
শিরোনাম :
নিম্নচাপের প্রভাবে বরিশাল উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, পায়রাসহ ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বরিশাল বিভাগে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, আক্রান্ত সাড়ে ৩ হাজার ছাড়াল; জুলাইতেই মৃত্যু ৫ বরিশালের নবনিযুক্ত সিভিল সার্জনের কক্ষে তালা, অপসারণের দাবিতে বিক্ষোভ বরিশালে এএসআই রিয়াজের বিপুল সম্পদ নিয়ে প্রশ্ন, দুদকের তদন্ত দাবি স্থানীয়দের বরিশালে বাবার কবর জিয়ারতে গিয়ে আ.লীগ নেতার হামলার শিকার দুই ভাই বরিশালে মোটরসাইকেল চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ৪, ডিবির অভিযানে উদ্ধার ২ মোটরসাইকেল বরিশাল পাসপোর্ট অফিসে ৩ মাস ধরে পড়ে আছে ৮০০ পাসপোর্ট, বিপাকে কর্তৃপক্ষ বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন অবৈধ থ্রি-হুইলার উচ্ছেদে থমকে আছে বিসিসির অভিযান ৩৭ বছরের পুরোনো বাসন্ডা বেইলি সেতুতে ঝুঁকি নিয়েই চলছে যান চলাচল বরিশালে মুগ ডাল কারখানার কক্ষ থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ইউপি নারী সদস্যের মৃত্যু, স্বামীর নির্যাতনের অভিযোগ রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন বরিশালের নতুন সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান বরিশালের দুই মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনা: নিহত ২, আহত অন্তত ১০

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালের নবনিযুক্ত সিভিল সার্জনের কক্ষে তালা, অপসারণের দাবিতে বিক্ষোভ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৬ Time View
বরিশালের নবনিযুক্ত সিভিল সার্জনের কক্ষে তালা, অপসারণের দাবিতে বিক্ষোভ

বরিশালের নবনিযুক্ত জেলা সিভিল সার্জন ডা. মো. মনিরুজ্জামানের অপসারণ দাবিতে তাঁর কার্যালয়ের কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। রোববার এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, তিনি আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী ছিলেন এবং তাই তাঁকে সিভিল সার্জনের দায়িত্ব পালন করতে দেওয়া হবে না।

জানা গেছে, ঘটনার সময় ডা. মনিরুজ্জামান তাঁর দপ্তরে উপস্থিত ছিলেন না। আন্দোলনের নেতৃত্ব দেন ছাত্র অধিকার পরিষদের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক সাব্বির হোসেন।

আন্দোলনকারীদের দাবি, ডা. মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত অভিযোগ রয়েছে। তাই বরিশালের মতো গুরুত্বপূর্ণ জেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্বে তাঁকে বহাল রাখা উচিত নয়। তারা দ্রুত একজন বিতর্কমুক্ত ও গ্রহণযোগ্য কর্মকর্তাকে সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া সাব্বির হোসেন বলেন, “তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তাঁকে বরিশালের মতো গুরুত্বপূর্ণ জেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্ব দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই, একজন সৎ ও বিতর্কমুক্ত কর্মকর্তাকে সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হোক।”

বিএম কলেজের শিক্ষার্থী লাবণ্য আক্তার বলেন, “বরিশালের মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রাখে। তাই বিতর্কিত কর্মকর্তাকে অপসারণ করে জনস্বার্থে নতুন সিভিল সার্জন নিয়োগ দিতে হবে।”

এর আগে বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবে ডা. এস এম মনিরুজ্জামানকে দায়িত্ব দেওয়ার পরও ড্যাবের একাংশ তাঁর দায়িত্ব গ্রহণে বাধা দিয়েছিল বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২১ জুলাই স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডা. মো. মনিরুজ্জামানকে বরিশাল জেলার সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়।

২০২২ সাল থেকে তিনি গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাঁকে স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রে সংযুক্ত করা হয়।

নিয়োগের পর তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সঙ্গে সম্পৃক্ততা এবং তৎকালীন সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মতো অভিযোগ সামনে আসে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে ডা. মো. মনিরুজ্জামান বলেন, তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে অধ্যয়নকালে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় সরকারি দায়িত্বের অংশ হিসেবেই স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ রাখতে হয়েছে এবং আনুষ্ঠানিক সৌজন্য হিসেবে ফুল দিয়েছেন। এটি ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্যে ছিল না বলেও দাবি করেন তিনি।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার তিনি বরিশালে নতুন কর্মস্থলে যোগদান করেছেন। বিদায়ী সিভিল সার্জন রোববার দায়িত্ব হস্তান্তরের কথা থাকলেও ছুটিতে ঢাকায় চলে যাওয়ায় আনুষ্ঠানিক দায়িত্ব বুঝে নিতে পারেননি।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo