• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী দেউবা বরিশাল আদালতের সামনে বোমা বিস্ফোরণ: অজ্ঞাতদের আসামি করে পুলিশের মামলা বরিশালে কীর্তনখোলাসহ ১২ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে, বাড়তে পারে আরও বরিশালে সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার বরিশালে নবনির্মিত সড়কের ভেতর ড্রেজার পাইপ, ভেঙে দিল সিটি করপোরেশন বরিশালে প্রকাশ্যে ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে জখম বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-মার্কেট বন্ধের নির্দেশ বরিশাল আদালত প্রাঙ্গণে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ, আতঙ্ক—তদন্তে একাধিক কারণ বরিশালে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত বরিশাল বিভাগের সেরা ২০ কলেজ: ফলাফলে এগিয়ে যারা ঝালকাঠিতে পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থী যা করলো ক্ষতিপূরণ-চিকিৎসার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, শত শত যানবাহন আটকা বরিশাল রেঞ্জে নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার, বদলি বিএমপির ডিসি শরফুদ্দীনের বরিশাল আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ বরিশালে ১০০ টাকার নিচে মিলছে না বেশিরভাগ সবজি বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের হাতে ৪ জন আটক বরিশালে এক ইউনিয়নের বরাদ্দের সার অন্যত্র পাচার, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা বরিশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ, পরিবারের দাবি হত্যা ফুটওভারব্রিজ থেকে ৬ লেন—৫ দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ বরিশাল ভাটিখানায় ফের মাদকের ছায়া, অভিযানের পরও কারা চালাচ্ছে আড়ালের কারবার?

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশাল বিভাগে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, আক্রান্ত সাড়ে ৩ হাজার ছাড়াল; জুলাইতেই মৃত্যু ৫

নিজেস্ব প্রতিবেদক / ১২৭ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
বরিশাল বিভাগে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, আক্রান্ত সাড়ে ৩ হাজার ছাড়াল; জুলাইতেই মৃত্যু ৫
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশাল বিভাগজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরে বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৫৬৭ জনে পৌঁছেছে। এর মধ্যে শুধু জুলাই মাসের প্রথম ২৬ দিনেই আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৫০ জন। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন পাঁচজন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার (২৫ জুলাই) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঝালকাঠি সদর উপজেলার পোনাবালী গ্রামের রূপালী আক্তার (২৬) মারা যান। এর আগের দিন ঝালকাঠির নলছিটি উপজেলার মুন্নি আক্তার (৩৫) মারা যান। চলতি বছরে বিভাগে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

পরিসংখ্যান বলছে, ডেঙ্গু আক্রান্তের দিক থেকে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে পিরোজপুর ও ঝালকাঠি জেলা। পিরোজপুরে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬ জন এবং ঝালকাঠিতে ৯২২ জন। মৃত পাঁচজনের সবাই এই দুই জেলার বাসিন্দা।

এ ছাড়া বরিশাল জেলায় ৪৫৭ জন, পটুয়াখালীতে ৪১০ জন, বরগুনায় ৪০৬ জন এবং ভোলায় ১৩১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৪০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩২২ জন।

রোববার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, চলতি বছরে সেখানে ১৪৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের অধিকাংশই পিরোজপুর ও ঝালকাঠি জেলার বাসিন্দা। হাসপাতালটিতে ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গু আক্রান্তদের স্বজনদের অভিযোগ, রোগী বাড়লেও অনেক এলাকায় মশক নিধন কার্যক্রম ও জনসচেতনতামূলক প্রচারণা কার্যকরভাবে পরিচালিত হচ্ছে না। পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতেও ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড না থাকায় সাধারণ রোগীদের সঙ্গে চিকিৎসা নিতে হচ্ছে।

পিরোজপুরের নেছারাবাদের বাসিন্দা হালিমা খাতুন বলেন, “বছরের পর বছর ডেঙ্গু হচ্ছে, কিন্তু আমাদের এলাকায় নিয়মিত মশার ওষুধ ছিটাতে দেখি না।”

ঝালকাঠির দেলোয়ার হোসেন বলেন, “বৃষ্টির পর বিভিন্ন জায়গায় পানি জমে থাকছে। কিন্তু সেগুলো পরিষ্কার বা মশা নিধনে কার্যকর ব্যবস্থা চোখে পড়ছে না।”

বরগুনার বেতাগীর বাসিন্দা মনির হোসেনও নিয়মিত মশক নিধন কার্যক্রম জোরদারের দাবি জানান।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল মুনায়েম সাদ বলেন, বর্ষাকালে প্রতি বছরই ডেঙ্গু রোগী বাড়ে। হাসপাতালের মেডিসিন ইউনিট চারটি থেকে বাড়িয়ে ছয়টি করা হয়েছে এবং প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। তবে রোগীর সংখ্যা আরও বাড়লে চাপ বৃদ্ধি পাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা. লোকমান হাকিম বলেন, বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার হচ্ছে। ফলে ডেঙ্গুর সংক্রমণ বেড়েছে। তিনি বলেন, মশা নিধনের দায়িত্ব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের। সিটি করপোরেশন, পৌরসভা ও স্থানীয় প্রশাসনকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, জমে থাকা পানি অপসারণ, নিয়মিত মশক নিধন, জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা না গেলে বরিশাল বিভাগে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/