বরিশাল জেলার নতুন সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. মনিরুজ্জামান। এর আগে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামানকে বদলিপূর্বক বরিশাল জেলার সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে বরিশালের বিদায়ী সিভিল সার্জন ডা. এস. এম. মঞ্জুর এ এলাহীকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে।
নতুন সিভিল সার্জন ডা. মো. মনিরুজ্জামানের দায়িত্ব গ্রহণের মাধ্যমে বরিশাল জেলার স্বাস্থ্যসেবার কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা রয়েছে।