ঢাকায় মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যার ঘটনায় মামলার একমাত্র আসামি গৃহকর্মী আয়েশাকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে বরিশালের নলছিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গত সোমবার সকালে শাহজাহান রোডের একটি আবাসিক ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ (৪৮) ও তার কন্যা নবম শ্রেণির ছাত্রী নাফিসাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তাদের ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে।
নিহত লায়লা আফরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেন।
পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং বিস্তারিত পরে জানানো হবে।
গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।