১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২৭
শিরোনাম :
জীবনানন্দ মেলায় সংস্কৃতি ও ইতিহাস চর্চার আহ্বান জানালেন সরোয়ার আনন্দঘন পরিবেশে বরিশাল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও সম্মাননা প্রদান গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বরিশালে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ বকেয়া ভাতা পরিশোধের দাবিতে বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিক্ষোভ অবহেলায় ধুঁকছে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র, সংকুচিত সম্প্রচার সীমা অর্থ পাচার ও অবৈধ সম্পদের অভিযোগে আলোচনায় ডা. ভাস্কর সাহা, দেশত্যাগের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অসদুপায়, বহিষ্কারের পর স্টাফদের ওপর হামলা বরিশালে জ্বালানি সংকটের অজুহাতে বাড়তি ভাড়া, চাপে ব্যবসায়ী ও ভোক্তা বরিশালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খালে ট্রাক বরিশালের ঐতিহাসিক স্বনির্ভর খাল পরিদর্শনে সিটি প্রশাসক বরিশালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা ১২ নতুন কমিটির দাবিতে বরিশালে ছাত্রদলের সড়ক অবরোধ বরিশালে স্কুল শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ বরিশালে অপহরণের নাটক সাজিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসকসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৯৫৪ Time View

নিজস্ব প্রতিবেদক: তিস্তা বাঁধ প্রকল্পের জমি অধিগ্রহণে অর্থ আত্মসাতের অভিযোগে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) সুফল চন্দ্র গোলদার ও এক কানুনগোসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. ফেরদৌস রায়হান বকসী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন—কানুনগো শরীফ আহমেদ, স্থানীয় ব্যক্তি মো. আফতাব আলম, মো. শাহাবউদ্দিন, মো. হাফিজ উদ্দিন লালখা ও অখিল চন্দ্র।

দুদকের অভিযোগ অনুযায়ী, ২০১৪ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পরিচালিত তিস্তা বাঁধ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাড়াইশালপাড়া মৌজায় জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়।

২০১৬ সালে এলএ কেসের অধীনে নির্দিষ্ট পরিমাণ জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হলেও পরবর্তীতে জাল কাগজপত্র ও ভুয়া রেকর্ড তৈরি করে প্রকৃত মালিকদের পরিবর্তে অন্যদের নামে ক্ষতিপূরণের অর্থ উত্তোলনের অভিযোগ ওঠে।

তদন্তে উঠে এসেছে— মো. হাফিজ উদ্দিন লালখা প্রকৃত প্রাপ্য ৬ লাখ ১১ হাজার টাকার বিপরীতে জাল নথির মাধ্যমে অতিরিক্ত প্রায় ১৩ লাখ ৭৪ হাজার টাকা উত্তোলন করেন।
অখিল চন্দ্রের নামে কোনো জমি না থাকলেও জালিয়াতির মাধ্যমে ৩০ লাখ ৫৫ হাজার টাকার বেশি আত্মসাৎ করা হয়।
একইভাবে, মো. আফতাব আলম ও অন্যান্যদের ক্ষেত্রেও প্রকৃত মালিকানা পরিবর্তন করে লাখ লাখ টাকার ক্ষতিপূরণ আত্মসাৎ করা হয়েছে।
দুদক বলছে, এসব অর্থ আত্মসাতের জন্য ‘না-দাবিপত্র’ ও ‘অঙ্গীকারনামা’ জালিয়াতির মাধ্যমে তৈরি করে এলএ কেস নথিতে সংযুক্ত করা হয়।

অভিযোগে বলা হয়, কানুনগো শরীফ আহমেদ চেক প্রস্তুত করেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক সুফল চন্দ্র গোলদার তাতে স্বাক্ষর করেন। পরে অন্যান্য আসামিরা ওই অর্থ উত্তোলন করেন।

অভিযোগ অস্বীকার করে সুফল চন্দ্র গোলদার বলেন,
“যে খতিয়ান দেওয়া হয়েছে, তা আদালতের রায় অনুযায়ী সঠিক। দুদক সেটি ভুল বলছে। বিষয়টি আমরা আদালতে লড়বো।”

মামলার বাদী মো. ফেরদৌস রায়হান বকসী জানান, দীর্ঘ অনুসন্ধানের পর প্রধান কার্যালয়ের অনুমোদন নিয়ে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলাকালে আরও কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo