১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:২৯
শিরোনাম :
বরিশাল ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বরিশালে গাঁজা সহ নারী মাদক কারবার আর আটক ১ র‌্যাব-৮,২ এবং ১১ এর যৌথ অভিযানে হত্যা মামলার আাসী গ্রেফতার ১ জুলাই থেকে বরিশালে অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে কঠোর অভিযান প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বরিশাল বিভাগীয় পুরস্কার বিতরণ করলেন নগর প্রশাসক বরিশালে বাস-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বড় বোনের নগ্ন ভিডিও ধারন করে ছোট বোনের হুমকি , অতঃপর বরিশালে… বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক বরিশাল মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএমপি কমিশনারের মতবিনিময় সভা বরিশালে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক গভীর রাতে প্রবাসীর স্ত্রীর বাড়িতে স্কুল দপ্তরি, ভিডিও ভাইরাল বরিশালের বিষফোড়া ‘ময়লাখোলা’: বর্জ্য ব্যবস্থাপনা ঘিরে বাড়ছে দুর্ভোগ বরিশালে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে শিল্প ও বাণিজ্য মেলা, উঠেছে নানা অভিযোগ পিরোজপুরে স্বামীর সঙ্গে অভিমানের পর কলেজছাত্রীর আত্মহত্যা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে জমিদার বাড়ির সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩৭৭ Time View

নিজেস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর বর্মন রোড এলাকার ঐতিহ্যবাহী জমিদার বাড়ির সম্পত্তি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বর্মন পরিবারের উত্তরসূরি সুব্রত প্রসাদ বর্মন (মিঠু)। বুধবার (৮ এপ্রিল) সকালে বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

সুব্রত প্রসাদ বর্মন জানান, তার পূর্বপুরুষ জমিদার বিজয় প্রসাদ বর্মন বেনিসিংহের হাবেলী এলাকায় বিপুল পরিমাণ জমির মালিক ছিলেন। তার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে তিন পুত্র—দেবপ্রসাদ বর্মন, অনিল প্রসাদ বর্মন ও সুনীল প্রসাদ বর্মন—সম্পত্তির মালিকানা পান।

তিনি দাবি করেন, ১৯৫৮ সালের ১১ অক্টোবর নিবন্ধিত একটি দলিলের মাধ্যমে এসএ ৬৯৫ খতিয়ানের কিছু জমি হস্তান্তর করা হলেও মনসা মন্দির ও পারিবারিক সমাধিস্থলের নির্দিষ্ট অংশ উপাসনার জন্য সংরক্ষিত রাখা হয়েছিল।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে হস্তান্তরের মাধ্যমে জমিটি স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির দখলে চলে যায়। বর্তমানে সংরক্ষিত মনসা মন্দির ও পারিবারিক সমাধিস্থলের অংশ ভেঙে দখল করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সুব্রত প্রসাদ বর্মন বলেন, “দুইশ বছরের পুরনো মনসা মন্দির ও পূর্বপুরুষদের সমাধিস্থল এখন আমাদের দখলে নেই। আমরা সেখানে যেতে বা ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতে পারছি না।”

তিনি আরও অভিযোগ করেন, এসএ ৬৯৫ খতিয়ানের ১২৫৮ দাগের ৭ শতাংশ জমি বিক্রি করা হয়নি এবং তা বর্তমানে বিএস ৫৪২৯ নং খতিয়ানে তাদের নামে থাকলেও বাস্তবে তারা ভোগদখল করতে পারছেন না।

সংবাদ সম্মেলনে তিনি বরিশালের প্রশাসন, সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দখলমুক্ত করে পৈতৃক সম্পত্তি ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

এ সময় অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট দখলকারীর সঙ্গে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের সংশ্লিষ্টতা রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বেনিসিংহের হাবেলী এলাকায় অবস্থিত বর্মন পরিবারের ঐতিহ্যবাহী দোতলা প্রাচীরঘেরা বাড়িটি ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে।

 

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo
FIFA World Cup Live
Loading Live Schedule...
FIFA 2026
LOADING VS LOADING
ম্যাচ লোড হচ্ছে...
লাইভ স্ট্রিমিং দেখতে ক্লিক করুন