নিজেস্ব প্রতিবেদক: বরিশাল নগরীতে দুটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন ও নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। এসব কাজ বাস্তবায়নের মাধ্যমে নগরীর যোগাযোগ ব্যবস্থা ও ড্রেনেজ সুবিধা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে নগরীর চাঁদমারি এলাকায় এ নির্মাণকাজের উদ্বোধন করেন বিলকিস আক্তার জাহান শিরীন।
উদ্বোধনের আওতায় চাঁদমারি পুলিশ অফিসার্স মেস সংলগ্ন মাদরাসা সড়ক এবং স্টেডিয়ামের পিছনের প্রায় ১.০৮৩ কিলোমিটার সড়ক উন্নয়ন ও ৪.৫০ মিটার ড্রেন নির্মাণকাজ শুরু হয়েছে। একই সঙ্গে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের আমির খাঁন সড়ক বাইলেন (নবগ্রাম রোডের মুখ থেকে মোহাম্মাদিয়া মসজিদ পর্যন্ত) আরসিসি সড়ক নির্মাণকাজও শুরু হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ রেজাউল বারী, আবুল বাশারসহ সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। এছাড়াও স্থানীয় বাসিন্দারাও অনুষ্ঠানে অংশ নেন।
সংশ্লিষ্টরা জানান, এসব উন্নয়নকাজ সম্পন্ন হলে নগরীর সংশ্লিষ্ট এলাকাগুলোতে যান চলাচল সহজ হবে এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।