১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৩১
শিরোনাম :
বরিশাল ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বরিশালে গাঁজা সহ নারী মাদক কারবার আর আটক ১ র‌্যাব-৮,২ এবং ১১ এর যৌথ অভিযানে হত্যা মামলার আাসী গ্রেফতার ১ জুলাই থেকে বরিশালে অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে কঠোর অভিযান প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বরিশাল বিভাগীয় পুরস্কার বিতরণ করলেন নগর প্রশাসক বরিশালে বাস-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বড় বোনের নগ্ন ভিডিও ধারন করে ছোট বোনের হুমকি , অতঃপর বরিশালে… বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক বরিশাল মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএমপি কমিশনারের মতবিনিময় সভা বরিশালে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক গভীর রাতে প্রবাসীর স্ত্রীর বাড়িতে স্কুল দপ্তরি, ভিডিও ভাইরাল বরিশালের বিষফোড়া ‘ময়লাখোলা’: বর্জ্য ব্যবস্থাপনা ঘিরে বাড়ছে দুর্ভোগ বরিশালে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে শিল্প ও বাণিজ্য মেলা, উঠেছে নানা অভিযোগ পিরোজপুরে স্বামীর সঙ্গে অভিমানের পর কলেজছাত্রীর আত্মহত্যা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

নতুন কমিটির দাবিতে বরিশালে ছাত্রদলের সড়ক অবরোধ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৩৫ Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: প্রকৃত ছাত্রদের নিয়ে বরিশাল মহানগর ছাত্রদলের নতুন কমিটি গঠনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার সকালে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

এর আগে বরিশাল সদর হাসপাতালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। মিছিলটি জেলখানা মোড় ঘুরে সদর রোড হয়ে অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়। পরে বেলা সোয়া ১১টার দিকে সেখানে সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা এবং প্রায় এক ঘণ্টা পর দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেন।

সমাবেশে বক্তারা বলেন, বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি দীর্ঘদিন আগে মেয়াদোত্তীর্ণ হয়েছে। প্রায় আট বছর ধরে নতুন কমিটি না হওয়ায় সংগঠনের কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে এবং নতুন নেতৃত্ব গড়ে ওঠার সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে।

মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলমান থাকলেও সেখানে অছাত্র ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নন—এমন ব্যক্তিদের অন্তর্ভুক্তির চেষ্টা চলছে। তিনি ত্যাগী ও প্রকৃত ছাত্রদের নিয়েই কমিটি গঠনের দাবি জানান।

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রদলের সদস্যসচিব মো. আবির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে কার্যকর কোনো কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, ছাত্রত্ব নেই এমন ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে, যা মেনে নেওয়া হবে না।

বিক্ষোভে অংশ নেওয়া নেতা-কর্মীরা বলেন, ছাত্রত্ব রয়েছে এবং আন্দোলনে সক্রিয়—এমনদের নিয়েই নতুন কমিটি গঠন করতে হবে।

কর্মসূচিতে সরকারি পলিটেকনিক কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জুবায়ের, বরিশাল কলেজ ছাত্রদলের সদস্যসচিব মো. আল আমিনসহ বিভিন্ন ওয়ার্ড ও কলেজ শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের আশ্বাসে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন। তিনি জানান, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে দ্রুত নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo
FIFA World Cup Live
Loading Live Schedule...
FIFA 2026
LOADING VS LOADING
ম্যাচ লোড হচ্ছে...
লাইভ স্ট্রিমিং দেখতে ক্লিক করুন