৪ জুলাই, ২০২৬ সকাল ১০:৪৩
শিরোনাম :
বরিশালসহ ৯ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত বরিশালে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, আটক ২ বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু, ১৪২ কেন্দ্রে অংশ নিচ্ছেন ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী বরিশালে রেস্টুরেন্টে হামলার ঘটনার বিচার দাবিতে নারীদের ঝাড়ু মিছিল বরিশাল চৌমাথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন অটোরিকশা চালকদের জরিমানা বরিশালে ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন কার্যকর, সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা বরিশালে আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৭০ পিস ইয়াবাসহ আটক ২ বরিশাল লঞ্চঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন অটোরিকশা চালকদের জরিমানা বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার ঢাকা-বরিশাল মহাসড়কে মাইকিং করে সংঘর্ষ জুলাই আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় বরিশালের সাবেক এমপি ও আওয়ামীলীগ নেত্রী গ্রেপ্তার রেলেই কুয়াকাটা যাওয়ার স্বপ্ন আরও কাছে, শেষ হয়েছে ভাঙ্গা-কুয়াকাটা রেলপথের সমীক্ষা বরিশালে দোকানি ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্য তুলকালাম কান্ড! পাল্টাপাল্টি অভিযোগ বরিশালে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা করে মাটিচাপা দিলো স্ত্রী

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালের ঐতিহাসিক স্বনির্ভর খাল পরিদর্শনে সিটি প্রশাসক

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২১২ Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত ঐতিহাসিক স্বনির্ভর খাল পরিদর্শন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক (ভারপ্রাপ্ত মেয়র) অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বৈরী আবহাওয়ার মধ্যেও তিনি সরেজমিনে উপস্থিত হয়ে খালটির চলমান পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ অর্থনীতি ও কৃষি উন্নয়নের লক্ষ্যে যে স্বনির্ভর খালগুলো খনন করেছিলেন, তা তার দূরদর্শী নেতৃত্বের প্রমাণ। চরকাউয়ার এই খালটি একসময় এ অঞ্চলের কৃষির প্রধান উৎস ছিল। তবে দীর্ঘদিন অবহেলা, রক্ষণাবেক্ষণের অভাব ও প্রাকৃতিক কারণে খালটি প্রায় মৃতপ্রায় হয়ে পড়ে, ফলে কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ে।

তিনি আরও বলেন, বর্তমানে সাংবাদিক নেতা মো. খালিদ সাইফুল্লাহর উদ্যোগ এবং সরকারের সহযোগিতায় খালটি পুনঃখননের যে কার্যক্রম চলছে, তা সময়োপযোগী। এ উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হবে এবং স্থানীয় অর্থনীতি গতিশীল হবে।

প্রশাসক সংশ্লিষ্ট প্রকৌশলী ও দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেন, পুনঃখনন কাজ পরিকল্পনা অনুযায়ী ও মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করতে হবে। পাশাপাশি খালটির দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের বিষয়েও গুরুত্ব দিতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এ খালের মধ্যে ইতোমধ্যে প্রায় ৪ কিলোমিটার পুনঃখনন কাজ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর অর্থায়নে এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। গত বছর শুরু হওয়া এ কার্যক্রম চলতি বছরেও অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পানিপ্রবাহ বন্ধ থাকায় এলাকার হাজার হাজার একর কৃষিজমি অনাবাদি হয়ে পড়ে। তবে পুনঃখনন কার্যক্রমে কৃষকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তাদের মতে, খালটি পুরোপুরি চালু হলে সেচ সংকট দূর হবে এবং কৃষি উৎপাদন বাড়বে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমকর্মী, প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রকল্পের দায়িত্বশীল


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo