১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:২৯
শিরোনাম :
বরিশাল ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বরিশালে গাঁজা সহ নারী মাদক কারবার আর আটক ১ র‌্যাব-৮,২ এবং ১১ এর যৌথ অভিযানে হত্যা মামলার আাসী গ্রেফতার ১ জুলাই থেকে বরিশালে অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে কঠোর অভিযান প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বরিশাল বিভাগীয় পুরস্কার বিতরণ করলেন নগর প্রশাসক বরিশালে বাস-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বড় বোনের নগ্ন ভিডিও ধারন করে ছোট বোনের হুমকি , অতঃপর বরিশালে… বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক বরিশাল মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএমপি কমিশনারের মতবিনিময় সভা বরিশালে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক গভীর রাতে প্রবাসীর স্ত্রীর বাড়িতে স্কুল দপ্তরি, ভিডিও ভাইরাল বরিশালের বিষফোড়া ‘ময়লাখোলা’: বর্জ্য ব্যবস্থাপনা ঘিরে বাড়ছে দুর্ভোগ বরিশালে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে শিল্প ও বাণিজ্য মেলা, উঠেছে নানা অভিযোগ পিরোজপুরে স্বামীর সঙ্গে অভিমানের পর কলেজছাত্রীর আত্মহত্যা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

অবহেলায় ধুঁকছে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র, সংকুচিত সম্প্রচার সীমা

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৫৯ Time View

বরিশাল প্রতিনিধি: বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের সম্প্রচার কার্যক্রম বর্তমানে চরম সংকটে পড়েছে। ২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন মিডিয়াম ওয়েভ এবং ১০ কিলোওয়াট এফএম ট্রান্সমিটার থাকা সত্ত্বেও কেন্দ্রটির অনুষ্ঠান এখন কার্যত শ্রোতাদের কাছে পৌঁছাচ্ছে না। এফএম তরঙ্গের সম্প্রচার মহানগরীজুড়ে ছড়িয়ে পড়ার কথা থাকলেও তা এখন মাত্র ১ কিলোমিটার ব্যাসার্ধে সীমাবদ্ধ হয়ে পড়েছে। অন্যদিকে মিডিয়াম ওয়েভ সিগন্যালও ১০-১৫ কিলোমিটারের বেশি পৌঁছাচ্ছে না।

ফলে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রীয় বেতার কেন্দ্রটির মূল উদ্দেশ্য—দুর্যোগপ্রবণ উপকূলীয় অঞ্চলে আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়া—প্রায় ভেস্তে যেতে বসেছে। দীর্ঘদিনের পুরোনো ট্রান্সমিটার, অবকাঠামোগত দুর্বলতা এবং রক্ষণাবেক্ষণের ঘাটতিই এই অবস্থার জন্য দায়ী বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন কেন্দ্রটি পরিদর্শনকালে আধুনিকায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন। তবে তার পরিদর্শনের পরপরই কেন্দ্রটির পরিচালক ও আঞ্চলিক প্রকৌশলীকে ঢাকায় বদলি করা হওয়ায় উন্নয়ন কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

উল্লেখ্য, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বরিশালে একটি রেডিও স্টেশন স্থাপনের উদ্যোগ নেন। পরবর্তীতে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ১৯৯৬ সালের ৩০ জুন রূপাতলী এলাকায় বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র সম্প্রচার শুরু করে এবং ১৯৯৯ সালের ১২ জুন আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কিন্তু শুরু থেকেই ট্রান্সমিটারের আয়ুষ্কাল সীমিত থাকায় নিয়মিত মেরামতের ওপর নির্ভর করে কেন্দ্রটি চালু রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি এফএম ট্রান্সমিটারটি তিন দিন বন্ধ থাকার পর পুনরায় চালু করা হলেও বর্তমানে এটি মাত্র ১-২ কিলোওয়াট ক্ষমতায় কার্যক্রম পরিচালনা করছে। ফলে নগরীর বাইরে এই সম্প্রচার কার্যত অচল হয়ে পড়েছে।

এ বিষয়ে সদ্য বিদায়ী আঞ্চলিক প্রকৌশলী জানান, চলতি বছরের মধ্যেই নতুন ১০ কিলোওয়াট ক্ষমতার এফএম ট্রান্সমিটার স্থাপনের জন্য আগামী ৩ মে দরপত্র আহ্বান করা হবে। তবে মিডিয়াম ওয়েভ ট্রান্সমিটারের পূর্ণাঙ্গ পুনর্বাসন বা নতুন স্থাপন ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

সচেতন মহলের দাবি, দক্ষিণাঞ্চলের দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ এই বেতার কেন্দ্রটির কার্যকারিতা ফিরিয়ে আনতে দ্রুত আধুনিকায়ন ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo
FIFA World Cup Live
Loading Live Schedule...
FIFA 2026
LOADING VS LOADING
ম্যাচ লোড হচ্ছে...
লাইভ স্ট্রিমিং দেখতে ক্লিক করুন