নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসের পক্ষ থেকে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের বার্ষিক পরিদর্শন সম্পন্ন হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ড. মোঃ সাইফুল্লাহ বিন আনোয়ার, বিপিএম।
জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, পরিদর্শনের শুরুতে অতিরিক্ত ডিআইজিকে আনুষ্ঠানিক সালাম প্রদান করা হয়। পরে জেলা পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আলাউল হাসান তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা গ্রহণ শেষে ড. মোঃ সাইফুল্লাহ বিন আনোয়ার পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রেজিস্টার পর্যালোচনা করেন। এ সময় তিনি সার্বিক কার্যক্রমের অগ্রগতি ও নথিপত্রের মান যাচাই করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিয়মিত এই ধরনের পরিদর্শনের মাধ্যমে জেলা পুলিশের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে।