১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২৭
শিরোনাম :
জীবনানন্দ মেলায় সংস্কৃতি ও ইতিহাস চর্চার আহ্বান জানালেন সরোয়ার আনন্দঘন পরিবেশে বরিশাল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও সম্মাননা প্রদান গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বরিশালে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ বকেয়া ভাতা পরিশোধের দাবিতে বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিক্ষোভ অবহেলায় ধুঁকছে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র, সংকুচিত সম্প্রচার সীমা অর্থ পাচার ও অবৈধ সম্পদের অভিযোগে আলোচনায় ডা. ভাস্কর সাহা, দেশত্যাগের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অসদুপায়, বহিষ্কারের পর স্টাফদের ওপর হামলা বরিশালে জ্বালানি সংকটের অজুহাতে বাড়তি ভাড়া, চাপে ব্যবসায়ী ও ভোক্তা বরিশালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খালে ট্রাক বরিশালের ঐতিহাসিক স্বনির্ভর খাল পরিদর্শনে সিটি প্রশাসক বরিশালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা ১২ নতুন কমিটির দাবিতে বরিশালে ছাত্রদলের সড়ক অবরোধ বরিশালে স্কুল শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ বরিশালে অপহরণের নাটক সাজিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

নকল ও প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষা হলে সিসি ক্যামেরা: বরিশালে শিক্ষামন্ত্রী

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৭১ Time View

বরিশাল প্রতিনিধি: পরীক্ষায় নকল ও প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার আরও কঠোর অবস্থান নিতে যাচ্ছে বলে জানিয়েছেন আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ভবিষ্যতে পরীক্ষা হলে সিসি ক্যামেরা স্থাপন করা হতে পারে এবং প্রশ্নফাঁস ঠেকাতে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে বরিশালের জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে পাবলিক পরীক্ষা আইন, ১৯৮০ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি ইতোমধ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে এবং শিগগিরই জাতীয় সংসদে তোলা হবে।
তিনি বলেন, সংশোধিত আইনে পাবলিক পরীক্ষার সংজ্ঞা সম্প্রসারণ করা হবে। শিক্ষা বোর্ডের পরীক্ষার পাশাপাশি ব্যাংক ও চাকরির নিয়োগ পরীক্ষাও এর আওতায় আনা হবে। একই সঙ্গে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নকল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, পরীক্ষা হলে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং বিদ্যুৎ না থাকার অজুহাতে যেন তা বন্ধ না থাকে, সে জন্য প্রয়োজন হলে আইপিএস সংযোজন করা হবে। পাশাপাশি শ্রেণিকক্ষে শিক্ষকদের দায়িত্ব পালনের বিষয়েও মনিটরিং জোরদার করা হবে।

পরীক্ষা পেছানোর বিষয়ে সামাজিক মাধ্যমে প্রচার প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যোগ্যতার ভিত্তিতেই ফলাফল নির্ধারণ করা হবে এবং নকলের সুযোগ আর থাকবে না।

শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকারের অঙ্গীকার তুলে ধরে মন্ত্রী বলেন, শিক্ষা খাতে জিডিপির বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা রয়েছে এবং আগামীতে তা আরও উন্নত করা হবে।

সভায় সভাপতিত্ব করেন মো. ইউনুস আলী সিদ্দিকী। এ সময় বক্তব্য দেন মজিবর রহমান সরোয়ার, মোহাম্মদ মাহফুজুর রহমান, বিলকিস আক্তার জাহান শিরীন, মো. শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভা শেষে বিকেলে নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনেও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শিক্ষামন্ত্রী।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo