৮ জুলাই, ২০২৬ দুপুর ১২:০০
শিরোনাম :
বরিশাল এয়ারপোর্ট থানার ওসি হিসেবে দায়িত্ব নিলেন সাখাওয়াত হোসেন বরিশালে যুবক হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের জালে বরিশালে নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার বরিশাল মেট্রোপলিটন পুলিশ (BMP) || Barishal Metropolitan Police বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু সালেহ মোহাম্মাদ রায়হান ঝালকাঠি-বরিশাল মহাসড়কে বাস খাদে, নিহত ১; আহত অন্তত ১০ বরিশালে ব্যবসায়ীকে হেনস্তার অভিযোগ; অভিযুক্ত লিটুকে যুবদলের নেতা নন বলে দাবি বরিশালে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে অনৈতিক প্রস্তাবের অভিযোগ বরিশালে ভিক্ষুক সেজে স্বর্ণ লুটে ব্যর্থ হয়ে বৃদ্ধাকে কুপিয়ে জখম বরিশাল-ঢাকা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ শেবাচিম হাসপাতালে আনসার সদস্যদের তৎপরতায় পকেটমার আটক, উদ্ধার ৫ হাজার টাকা বরিশালে ১৫০ পিস ইয়াবাসহ যুবক আটক বরিশালসহ ৯ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত বরিশালে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, আটক ২ বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু, ১৪২ কেন্দ্রে অংশ নিচ্ছেন ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

‘আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না’ - বরিশাল সংবাদ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৪৬ Time View

“আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই।”
গণমাধ্যমকর্মীদের সামনে সাত বছরের শিশু রামিসা আক্তারের হত্যাকাণ্ডের বিচার নিয়ে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন তার বাবা আবদুল হান্নান মোল্লা।
তিনি বলেন, “আমার মেয়েও আর ফিরে আসবে না। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। বড়জোর ১৫ দিন এই ঘটনা নিয়ে আলোচনা হবে, তারপর নতুন কোনো ঘটনা ঘটলে সবকিছু ধামাচাপা পড়ে যাবে।”
রাজধানীর মিরপুরের পল্লবীতে পাশবিক নির্যাতন ও নৃশংস হত্যার শিকার হয় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার। এ ঘটনায় প্রতিবেশী সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে Dhaka Metropolitan Police-এর অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান, অভিযুক্ত দম্পতি মাত্র দুই মাস আগে রামিসাদের বাসার বিপরীত পাশের ফ্ল্যাটে ভাড়া ওঠেন।
পুলিশের তথ্যমতে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খোঁজ করতে গিয়ে তার মা অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে মেয়ের স্যান্ডেল দেখতে পান। দরজায় কড়া নাড়ার সময় ভেতরে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। মূল আসামি সোহেল রানাকে পালানোর সুযোগ করে দিতে তার স্ত্রী স্বপ্না দীর্ঘ সময় দরজা বন্ধ রাখেন।
পুলিশের ধারণা, বিকৃত যৌনলালসার শিকার হওয়ার পর ঘটনা প্রকাশ হয়ে পড়ার আশঙ্কায় শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে আলামত গোপন ও মরদেহ সরিয়ে ফেলতে মাথা ও হাত বিচ্ছিন্ন করা হয়। ধর্ষণের বিষয়টি ময়নাতদন্ত ও কেমিক্যাল পরীক্ষার রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় রামিসার বাবা রাজধানীর Pallabi Police Station-এ ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলায় আরও একজন অজ্ঞাত ব্যক্তির সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে।
বুধবার (২০ মে) রাত সাড়ে ৯টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্য শিয়ালদী গ্রামের মোল্লাবাড়ির পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয় ছোট্ট রামিসা।
এর আগে রাত ৮টার দিকে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর কান্নায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানাজায় আত্মীয়স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। দাফনের সময় কান্নায় ভেঙে পড়েন বাবা হান্নান মোল্লাসহ পরিবারের সদস্যরা।
রামিসা মধ্য শিয়ালদী গ্রামের মরহুম হেলাল উদ্দিন মোল্লার নাতনি। সে রাজধানীর পল্লবীর Popular Model High School-এর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মুন্সিগঞ্জ শহরে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মশাল মিছিল করে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo