নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মোঃ শফিকুল ইসলাম-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ মে) বরিশাল মেট্রোপলিটন পুলিশ-এর পুলিশ লাইন্স ড্রিল শেডে “আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি” প্রতিপাদ্যে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ আব্দুল হান্নান।
বিদায়ী সংবর্ধনায় বক্তব্য দিতে গিয়ে বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা মো. শফিকুল ইসলামকে একজন ডায়নামিক, দক্ষ, মানবিক ও ফোর্সবান্ধব পেশাদার কর্মকর্তা হিসেবে উল্লেখ করেন।
বক্তারা তার কর্মময় জীবনের সাফল্য তুলে ধরে নতুন কর্মস্থলেও তিনি সফলতার ধারাবাহিকতা বজায় রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিদায়ী কমিশনার তার বক্তব্যে বরিশালে দায়িত্ব পালনের স্মৃতিচারণ করেন এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জানা গেছে, তার পরবর্তী কর্মস্থল ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ-এ ডিআইজি পদে।
অনুষ্ঠানে বিএমপি’র পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও এডমিন) রিপন চন্দ্র সরকার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার, উপ-পুলিশ কমিশনার মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইন, উপ-পুলিশ কমিশনার পলাশ কান্তি নাথসহ বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
https://slotbet.online/