
জাতীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টেলিভিশনের বরিশাল প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশালের সাংবাদিক শাহিন হাসান। সোমবার (২১ জুলাই) তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
সাংবাদিক শাহিন হাসান দীর্ঘদিন ধরে বরিশালে পেশাদারিত্ব, নিষ্ঠা ও সুনামের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। মাঠপর্যায়ের সংবাদ সংগ্রহ, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে তিনি সাংবাদিক অঙ্গনে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন।
নাগরিক টেলিভিশনের বরিশাল প্রতিনিধি হিসেবে তাঁর নিয়োগে স্থানীয় সাংবাদিক মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সহকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন এই দায়িত্বেও তিনি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবেন।
নাগরিক টেলিভিশনের বরিশাল প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় সাংবাদিক শাহিন হাসানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সফলতা, পেশাগত উৎকর্ষ এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছে বরিশাল সংবাদ পরিবার।