ঢাকা 2:45 am, Wednesday, 7 October 2026
শিরোনাম:
বরিশালে ডিবির সাঁড়াশি অভিযানে ৭ জন আটক বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন ওসি মনিরুল ইসলাম বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’
সর্বশেষ
বরিশালে ডিবির সাঁড়াশি অভিযানে ৭ জন আটক বরিশালে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা বরিশালে শেবাচিমে ডেঙ্গুতে একদিনে দুই নারীর মৃত্যু বরিশালে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ময়মনসিংহের বাবা-ছেলের প্রতারণার সংবাদ প্রকাশ, সাবেক সেনাসদস্যের হুমকির মুখে সাংবাদিক বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন ওসি মনিরুল ইসলাম বরিশালে ভোক্তার অভিযান ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

দেশের স্বার্থবিরোধী কোনো বিদেশি চুক্তি করা উচিত নয়: ফয়জুল করীম

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 04:47:23 am, Tuesday, 21 July 2026
  • / 266 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, দেশের স্বার্থের ঊর্ধ্বে ব্যক্তিগত বা দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া যাবে না। নিজের স্বার্থে দেশের ক্ষতি হয়—এমন কোনো সিদ্ধান্ত বা বিদেশি রাষ্ট্রের সঙ্গে চুক্তি করা উচিত নয়।

সোমবার (২০ জুলাই) বিকেলে বরিশাল নগরের সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বরিশাল জেলা ও মহানগর শাখা।

ফয়জুল করীম বলেন, “দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে। ব্যক্তিগত বা দলীয় স্বার্থে দেশের স্বার্থবিরোধী কোনো বিদেশি চুক্তি করা উচিত নয়।”

তিনি বলেন, বাংলাদেশকে আত্মনির্ভরশীল ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বক্তব্যে তিনি প্রতিবেশী ভারতের বিভিন্ন নীতির সমালোচনা করে বলেন, মুসলমানদের ধর্মীয় অধিকার খর্ব করা বা তাদের ওপর নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে মুসলমানরা অতীতেও প্রতিরোধ গড়ে তুলেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি কাদিয়ানী ও হেজবুত তাওহীদকে অমুসলিম ঘোষণা করার দাবি জানান।

দক্ষিণাঞ্চলের উন্নয়নের বিষয়ে ফয়জুল করীম বলেন, বরিশাল অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে আরও বরাদ্দ প্রয়োজন। তিনি বরিশাল-ভোলা সেতু নির্মাণ, ছয় লেন সড়ক, রেল যোগাযোগ এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানান।

তিনি আরও বলেন, দেশের তরুণরা বিভিন্ন সময়ে গণতন্ত্র ও পরিবর্তনের দাবিতে আন্দোলন করেছে। তাদের প্রত্যাশা পূরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দাবি বাস্তবায়িত না হলে তরুণ ও যুবসমাজকে সঙ্গে নিয়ে আবারও আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ আরমান হোসেন রিয়াদ। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি মানসুর আহমাদ সাকী।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

দেশের স্বার্থবিরোধী কোনো বিদেশি চুক্তি করা উচিত নয়: ফয়জুল করীম

প্রকাশের সময়: 04:47:23 am, Tuesday, 21 July 2026