সোমবার (২০ জুলাই) রাত প্রায় ৪টার দিকে বিশ্বকাপ ফাইনাল শেষে বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে এ ব্যতিক্রমী ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে বড় পর্দায় ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠে জড়ো হয়েছিলেন শত শত ফুটবলপ্রেমী। খেলার শুরু থেকেই আর্জেন্টিনার পারফরম্যান্সে হতাশ হন কয়েকজন সমর্থক। ম্যাচ শেষ হওয়ার পর তারা আর্জেন্টিনার সমর্থন ছেড়ে ব্রাজিলের সমর্থক হওয়ার সিদ্ধান্ত নেন।
আর্জেন্টিনার সাবেক সমর্থক রফিক সাদী বলেন, “ছোটবেলা থেকে আর্জেন্টিনাকে সমর্থন করেছি। কিন্তু ফাইনালে স্পেনের বিপক্ষে তাদের খেলা দেখে আমরা খুবই হতাশ। এমন পারফরম্যান্স আশা করিনি। ব্রাজিল হারলেও তারা কখনো এমন লজ্জাজনকভাবে হারেনি। তাই আজ থেকে আমি ব্রাজিলের সমর্থক।”
এ সময় আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে নিজ হাতে ব্রাজিল ও স্পেনের সমর্থকদের মিষ্টি খাওয়ান। এরপর রফিক সাদীসহ আরও চার-পাঁচজন সমর্থক এক ড্রাম দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের জার্সি গায়ে জড়িয়ে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক হওয়ার ঘোষণা দেন।
ঘটনাস্থলে উপস্থিত ব্রাজিল সমর্থকেরা তাদের ফুল ও জার্সি দিয়ে স্বাগত জানান। ব্যতিক্রমী এ ঘটনাকে ঘিরে বেলস পার্ক এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়।
https://slotbet.online/