বরিশালের গৌরনদী উপজেলায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. বাবু (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার পালরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবু মাদারীপুর জেলার ভুরঘাটা এলাকার বাসিন্দা। আহতরা হলেন একই এলাকার আব্দুর রাজ্জাক (২৫) ও মো. বাবুল (২৫)।
গৌরনদী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, তিনজন একটি মোটরসাইকেলে করে বরিশালের দিক থেকে যাচ্ছিলেন। পথে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন হোসেন জানান, দুর্ঘটনার পর সাকুরা পরিবহনের বাসটি ঘটনাস্থল ছেড়ে ঢাকা অভিমুখে চলে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
https://slotbet.online/