ঢাকা 3:32 am, Wednesday, 7 October 2026
শিরোনাম:
বরিশালে আদালত ভবনের ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে কলেজ কর্মচারীর মৃত্যু বরিশালে ডিবির সাঁড়াশি অভিযানে ৭ জন আটক বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন ওসি মনিরুল ইসলাম বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার
সর্বশেষ
বরিশালে আদালত ভবনের ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে কলেজ কর্মচারীর মৃত্যু বরিশালে ডিবির সাঁড়াশি অভিযানে ৭ জন আটক বরিশালে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা বরিশালে শেবাচিমে ডেঙ্গুতে একদিনে দুই নারীর মৃত্যু বরিশালে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ময়মনসিংহের বাবা-ছেলের প্রতারণার সংবাদ প্রকাশ, সাবেক সেনাসদস্যের হুমকির মুখে সাংবাদিক বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন ওসি মনিরুল ইসলাম বরিশালে ভোক্তার অভিযান ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

এইচএসসির প্রশ্ন ফাঁস হলে কঠোর শাস্তি, থাকবে বডি-ওর্ন ক্যামেরা: শিক্ষামন্ত্রী

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 11:18:28 pm, Thursday, 25 June 2026
  • / 157 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক। তিনি বলেছেন, এবার এইচএসসি পরীক্ষার কোনো প্রশ্ন ফাঁস হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যা ভবিষ্যতে দেশের জন্য উদাহরণ হয়ে থাকবে।

বৃহস্পতিবার বরিশাল নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এবার দেশের নয়টি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশ্ন ফাঁস বা কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে গড়ে তুলতে সরকার কাজ করছে। দেশের সব শিক্ষককে ধাপে ধাপে প্রশিক্ষণের আওতায় আনা হবে এবং প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিত করা হবে।

ড. এহছানুল হক বলেন, ২০০১ সালের পাবলিক পরীক্ষা আইন সংশোধন করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে বাইরে থেকে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের পরিকল্পনাও রয়েছে, যাতে কোনো ধরনের জোরজবরদস্তি বা অনিয়মের সুযোগ না থাকে।

তিনি জানান, খাতা মূল্যায়ন, নম্বর বণ্টন কিংবা ফল প্রকাশে কোনো অনিয়ম হলে সেসব ক্ষেত্রেও প্রয়োজনীয় আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী বলেন, যেকোনো পাবলিক পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যেই প্রকাশ করা হবে। একই সঙ্গে দুই বছরের শিক্ষাক্রম দুই বছরের মধ্যেই সম্পন্ন করতে হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট দূর করার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সভায় শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে আপনারা নিষ্ঠার সঙ্গে কাজ করে যান। শিক্ষকদের যৌক্তিক দাবি-দাওয়া সরকার ও সংশ্লিষ্ট মহলে উপস্থাপন করা হবে। কারণ বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

মতবিনিময় সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের বরিশাল অঞ্চলের কেন্দ্র সচিব ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

এইচএসসির প্রশ্ন ফাঁস হলে কঠোর শাস্তি, থাকবে বডি-ওর্ন ক্যামেরা: শিক্ষামন্ত্রী

প্রকাশের সময়: 11:18:28 pm, Thursday, 25 June 2026