শিরোনাম:
সর্বশেষ
বরিশালে জেলা ছাত্রদলের সদস্য সচিবের ওপর হামলা, বিএম কলেজে উত্তেজনা
সংবাদকর্মী
- প্রকাশের সময়: 07:35:32 am, Wednesday, 24 June 2026
- / 246 Time View
বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী ও জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিনের ওপর হামলার অভিযোগ উঠেছে।
গত সোমবার সন্ধ্যায় নগরীর জিয়া সড়কে এ ঘটনা ঘটলে এর জেরে রাতে বিএম কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হাসান তাসনিম অভিযোগ করেন, রাতুল ও মাজহারুল ইসলাম সোহান আল আমিনের ওপর হামলা চালান। ঘটনার পর তারা সড়ক অবরোধেরও চেষ্টা করেন। তবে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের সেখান থেকে সরিয়ে দেন।
এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন জানান, অভ্যন্তরীণ বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।
ট্যাগ :





















